দরিকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুর রহমান অপু, সবার ভালোবাসা নিয়ে একসঙ্গে কাজ করতে চান
দরিকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুর রহমান অপু, সবার ভালোবাসা নিয়ে একসঙ্গে কাজ করতে চান
আলী আহাম্মেদ বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ৫ নম্বর দরিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মানুষের দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন চেয়েছেন মোঃ আতিকুর রহমান অপু। তিনি নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মোঃ আতিকুর রহমান অপু বাঞ্ছারামপুর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক। তাঁর নির্বাচনী প্রচারপত্রে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষকদের সেবা, প্রবাসীদের কল্যাণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে।
চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুর রহমান অপু বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে দরিকান্দি ইউনিয়নের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ অবকাঠামোগত উন্নয়নে কাজ করব। পাশাপাশি মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং যুবসমাজের নৈতিক উন্নয়নে বিশেষ কর্মসূচি গ্রহণের চেষ্টা করব।
তিনি আরও বলেন, দরিকান্দি ইউনিয়নকে মাদকমুক্ত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিয়নবাসীকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সবার ভালোবাসা ও সহযোগিতা নিয়ে একসঙ্গে হাতে হাত রেখে একটি সুন্দর ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।
তিনি জানান, নির্বাচিত হলে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সেবা প্রদান, কৃষকদের স্বার্থ রক্ষা এবং প্রবাসীদের কল্যাণেও কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁর।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দরিকান্দি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আতিকুর রহমান অপু।

এটিএমটিভি ২৪ 





আপনার মতামত লিখুন