ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের সঙ্গে বাঞ্ছারামপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

0:00 0:00

অন্যান্য

১৫ অক্টোবর ২০২৬, ১২:৪৬ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের সঙ্গে বাঞ্ছারামপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আলী আহাম্মেদ | বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ নাসির আহমেদ, দৈনিক দিনকাল পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি নিয়াজ উদ্দিন বিটু এবং বাঞ্ছারামপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য আলী আহাম্মেদ।

সাক্ষাৎকালে উপস্থিত ব্যক্তিরা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। এ সময় বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন নিয়েও আলোচনা হয়।

সাংবাদিকতা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পারস্পরিক যোগাযোগ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।