বাঞ্ছারামপুরে রাতের আঁধারে কলাবাগানে তাণ্ডব, কেটে ফেলা হলো শতাধিক কলাগাছ
বাঞ্ছারামপুরে রাতের আঁধারে কলাবাগানে তাণ্ডব, কেটে ফেলা হলো শতাধিক কলাগাছ
0:00 0:00

বাঞ্ছারামপুরে রাতের আঁধারে কলাবাগানে তাণ্ডব, কেটে ফেলা হলো শতাধিক কলাগাছ

অন্যান্য
বাঞ্ছারামপুরে রাতের আঁধারে কলাবাগানে তাণ্ডব, কেটে ফেলা হলো শতাধিক কলাগাছ
২৪ আগস্ট ২০২৬, ৯:৩০ এএম

বাঞ্ছারামপুরে রাতের আঁধারে কলাবাগানে তাণ্ডব, কেটে ফেলা হলো শতাধিক কলাগাছ

আলী আহাম্মেদ
নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে রাতের আঁধারে একটি কলাবাগানের শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে ক্ষতিগ্রস্ত কৃষক ও তার পরিবারের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
শনিবার (২৩ আগস্ট) গভীর রাতে উপজেলার উজানচর ইউনিয়নের শেখেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত কলাবাগানচাষি জামান মিয়ার ছেলে আক্তার মিয়া জানান, প্রায় ছয় শতাংশ জমিতে কয়েক বছর আগে তিনি কলাবাগানটি গড়ে তোলেন। রোববার সকালে বাগানে গিয়ে তিনি দেখতে পান, দুর্বৃত্তরা রাতের আঁধারে দা দিয়ে কুপিয়ে অধিকাংশ কলাগাছ কেটে ফেলেছে।
আক্তার মিয়ার দাবি, ঘটনাটি পরিকল্পিতভাবে আর্থিক ক্ষতি ও ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে ঘটানো হয়ে থাকতে পারে। তাঁর বাগানে সাগর কলা ও চাপা কলার গাছ ছিল। প্রাথমিক হিসাবে এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, কলাবাগানটি গড়ে তুলতে গত এক বছরে গাছের যত্ন ও পরিচর্যায় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা ব্যয় করেছেন। ফলন আসার পর গাছগুলো বিক্রি করে লাভের আশা করছিলেন। কিন্তু দুর্বৃত্তদের এমন কর্মকাণ্ডে তাঁর সেই আশা ভেঙে গেছে।
জানা গেছে, আক্তার মিয়ার পরিবারের সদস্য সংখ্যা সাতজন। তিনি প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে জায়গাটিতে পওন (লিজ) নিয়ে কলা চাষ শুরু করেছিলেন। গতকাল পর্যন্ত ভালো অবস্থায় থাকা কলাগাছগুলো আজ সকালে কেটে ফেলা অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।
ঘটনার পর থেকে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি।
এ বিষয়ে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন বলেন, কলাবাগানের গাছ কাটার ঘটনা এখনো তাঁর জানা নেই। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অমানবিক কাজে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

সর্বশেষ

আরো পড়ুন
মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

অন্যান্য
বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

অন্যান্য
বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি / বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

অন্যান্য
বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

অন্যান্য
হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

অন্যান্য
ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

অন্যান্য