বাঞ্ছারামপুরে ৫০ পিস ইয়াবাসহ ‘কসাই রুবেল’ গ্রেপ্তার, ২৩ মামলার আসামি
বাঞ্ছারামপুরে ৫০ পিস ইয়াবাসহ ‘কসাই রুবেল’ গ্রেপ্তার, ২৩ মামলার আসামি
0:00 0:00

বাঞ্ছারামপুরে ৫০ পিস ইয়াবাসহ ‘কসাই রুবেল’ গ্রেপ্তার, ২৩ মামলার আসামি

অন্যান্য
বাঞ্ছারামপুরে ৫০ পিস ইয়াবাসহ ‘কসাই রুবেল’ গ্রেপ্তার, ২৩ মামলার আসামি
২০ আগস্ট ২০২৬, ১:০২ এএম

বাঞ্ছারামপুরে ৫০ পিস ইয়াবাসহ ‘কসাই রুবেল’ গ্রেপ্তার, ২৩ মামলার আসামি

সাবহেড: মাদকবিরোধী বিশেষ অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার; হত্যা, মাদক ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে রয়েছে ২৩টি মামলা

আলী আহাম্মেদ, বাঞ্ছারামপুর প্রতিনিধি
২০ আগস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রুবেল প্রকাশ ‘কসাই রুবেল’ (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) বাঞ্ছারামপুর পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুবেল বাঞ্ছারামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দড়িবাঞ্ছারামপুর গ্রামের সুন্দর আলী ও মনোয়ারা বেগমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি চৌকস দল পৌরসভা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত রুবেলের বিরুদ্ধে বাঞ্ছারামপুর মডেল থানায় হত্যা, মাদক, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ইতিপূর্বে ২৩টি মামলা রয়েছে।
বাঞ্ছারামপুর মডেল থানা সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, গ্রেপ্তারকৃত রুবেলের বিরুদ্ধে নতুন করে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। তাকে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
পুলিশ আরও জানায়, বাঞ্ছারামপুর উপজেলায় মাদক নির্মূল ও মাদক ব্যবসার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

আরো পড়ুন
মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

অন্যান্য
বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

অন্যান্য
বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি / বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

অন্যান্য
বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

অন্যান্য
হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

অন্যান্য
ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

অন্যান্য