বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া ও খাবার বিতরণ
বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া ও খাবার বিতরণ
আলী আহাম্মেদ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ১৫ই আগস্ট ২০২৬
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মিলাদ, দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বাঞ্ছারামপুর পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় একটি এতিমখানায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌর বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য এমএসআর এমদাদুল হক সাঈদ।
প্রধান অতিথির বক্তব্যে এমএসআর এমদাদুল হক সাঈদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। তাঁর ৮২তম জন্মদিনে আমরা এতিম শিশুদের সঙ্গে নিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করেছি।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, বাঞ্ছারামপুর পৌর বিএনপি
সাইদুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক, বাঞ্ছারামপুর পৌর বিএনপি
সামিম, সভাপতি, পৌর বাউল দল
সানাউল হক নিরু, সদস্য সচিব, পৌর জাসাস
এছাড়াও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এটিএমটিভি ২৪ 





আপনার মতামত লিখুন