বাঞ্ছারামপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন A+ পেলেন আছমাউল হোসনা ঐশী
বাঞ্ছারামপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন A+ পেলেন আছমাউল হোসনা ঐশী
0:00 0:00

বাঞ্ছারামপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন A+ পেলেন আছমাউল হোসনা ঐশী

বাঞ্ছারামপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন A+ পেলেন আছমাউল হোসনা ঐশী

অন্যান্য
বাঞ্ছারামপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন A+ পেলেন আছমাউল হোসনা ঐশী
১০ আগস্ট ২০২৬, ৮:২৬ পিএম

বাঞ্ছারামপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন A+ পেলেন আছমাউল হোসনা ঐশী

আলী আহাম্মেদ
বাঞ্ছারামপুর প্রতিনিধি:
১০ আগষ্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন A+ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন মেধাবী শিক্ষার্থী আছমাউল হোসনা ঐশী।
আছমাউল হোসনা ঐশী বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের কৃতী সন্তান। তার এ সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
ঐশীর পিতা এম এ সালাম (বিএ) এবং মাতা রাবেয়া আক্তার (বিএসএস)। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি ঐশীর আগ্রহ ও মনোযোগ ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
তার এই অসামান্য সাফল্যের পেছনে বাবা-মায়ের অনুপ্রেরণা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং ঐশীর কঠোর পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ঐশীর পিতা আঃ সালাম সরকার বলেন,
আমার মেয়ের এই ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার এই সাফল্যের জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। শিক্ষক-শিক্ষিকা ও যারা তাকে পড়াশোনায় সহযোগিতা করেছেন, সবার প্রতি আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতেও সে যেন ভালোভাবে পড়াশোনা করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারে—এটাই আমাদের প্রত্যাশা।
পরিবারের সদস্যরা জানান, ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি দেশ ও সমাজের জন্য কাজ করতে চান আছমাউল হোসনা ঐশী।

সর্বশেষ

আরো পড়ুন
মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

অন্যান্য
বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

অন্যান্য
বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি / বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

অন্যান্য
বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

অন্যান্য
হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

অন্যান্য
ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

অন্যান্য