বাঞ্ছারামপুরে ২২ বোতল বিদেশি মদ ও মিনিবাস উদ্ধার, গ্রেপ্তার ২
বাঞ্ছারামপুরে ২২ বোতল বিদেশি মদ ও মিনিবাস উদ্ধার, গ্রেপ্তার ২
0:00 0:00

বাঞ্ছারামপুরে ২২ বোতল বিদেশি মদ ও মিনিবাস উদ্ধার, গ্রেপ্তার ২

অন্যান্য
বাঞ্ছারামপুরে ২২ বোতল বিদেশি মদ ও মিনিবাস উদ্ধার, গ্রেপ্তার ২
৮ অক্টোবর ২০২৬, ১:০৪ পিএম

বাঞ্ছারামপুরে ২২ বোতল বিদেশি মদ ও মিনিবাস উদ্ধার, গ্রেপ্তার ২

আলী আহাম্মেদ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ২২ বোতল বিদেশি মদ ও একটি মিনিবাস উদ্ধার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। এ ঘটনায় মাদক কারবারের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

২২ বোতল বিদেশি মদ ও মিনিবাস উদ্ধার, গ্রেপ্তার ২

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, বাঞ্ছারামপুর মডেল থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেজখাঁ ইউনিয়নের জীবনগঞ্জ বাজারের দক্ষিণ পাশের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজতে থাকা ২২ বোতল বিদেশি মদ ও একটি মিনিবাস উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-কুমিল্লার বাঙ্গরা বাজার এলাকার গোয়ালদি গ্রামের মৃত জুনু মিয়ার ছেলে মো. খোকন মিয়া (৩৬) এবং বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি এলাকার মৃত আ. রাজ্জাক মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২১)।
এ ঘটনায় আরও তিনজনকে পলাতক আসামি করা হয়েছে। তারা হলেন-হালিম (৪০), সাইফুল ইসলাম (প্রায় ৪৫) ও আবুল মিয়া (৪৫)।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।