বাঞ্ছারামপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বাঞ্ছারামপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
0:00 0:00

বাঞ্ছারামপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

অন্যান্য
বাঞ্ছারামপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
১৪ অক্টোবর ২০২৬, ৬:১৬ এএম

বাঞ্ছারামপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আলী আহাম্মেদ | বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়াসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান খান।

সভায় বক্তারা বলেন, বাঞ্ছারামপুর একটি দুর্যোগপ্রবণ এলাকা। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় যথাযথ পূর্বপ্রস্তুতি ও জনসচেতনতা না থাকলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে। তাই দুর্যোগের ঝুঁকি কমাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি এবং সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় নিশ্চিত করা জরুরি।

তারা আরও বলেন, দুর্যোগের আগে প্রস্তুতি গ্রহণ, দুর্যোগকালীন সময়ে করণীয় সম্পর্কে ধারণা রাখা এবং পরবর্তী সময়ে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আলোচনা সভা শেষে দুর্যোগ ও অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে একটি বাস্তবভিত্তিক অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করা হয়। মহড়ার মাধ্যমে অগ্নিকাণ্ডের পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতি নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।