বাঞ্ছারামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
বাঞ্ছারামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
0:00 0:00

বাঞ্ছারামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

অন্যান্য
বাঞ্ছারামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

বাঞ্ছারামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১২ অক্টোবর ২০২৬, ৫:৪৭ পিএম

বাঞ্ছারামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

আলী আহাম্মেদ | বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বাঞ্ছারামপুর উপজেলা অডিটোরিয়াম কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ, প্রকৃত উপকারভোগী শনাক্তকরণ এবং সংগৃহীত তথ্য যাচাই-বাছাইয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান খান।

বাঞ্ছারামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

তিনি বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে সরকারি সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য তথ্য সংগ্রহে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও নির্ভুলতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম, ভুল তথ্য প্রদান কিংবা পক্ষপাতিত্বের সুযোগ নেই।

বাঞ্ছারামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনগণকে দায়িত্বশীলতার সঙ্গে এ কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জালাল উদ্দীন বাদল। তিনি বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে সমাজের প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো উপকৃত হবে। সঠিক উপকারভোগী নির্বাচন নিশ্চিত করতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময় সর্বোচ্চ সতর্কতা, স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখতে হবে।

 

বাঞ্ছারামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

তিনি আরও বলেন, এ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে, যাতে প্রকৃত উপকারভোগীরা সরকারি সহায়তা পাওয়ার সুযোগ পান।

প্রেস কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার ফজিলাতুননেছা, বাঞ্ছারামপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোল্লা নাসির আহমেদ, সাধারণ সম্পাদক ও উপজেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক শামীম শিবলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে সঠিক তথ্য সংগ্রহ ও প্রকৃত উপকারভোগী নির্বাচনকে গুরুত্ব দেওয়ার কথা অনুষ্ঠানে তুলে ধরা হয়।

বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।