বাঞ্ছারামপুরে ৫ মিষ্টান্ন ভান্ডার-কে ৫০ হাজার টাকা জরিমানা
বাঞ্ছারামপুরে ৫ মিষ্টান্ন ভান্ডার-কে ৫০ হাজার টাকা জরিমানা
0:00 0:00

বাঞ্ছারামপুরে ৫ মিষ্টান্ন ভান্ডার-কে ৫০ হাজার টাকা জরিমানা

অন্যান্য
বাঞ্ছারামপুরে ৫ মিষ্টান্ন ভান্ডার-কে ৫০ হাজার টাকা জরিমানা
৩০ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩২ এএম

বাঞ্ছারামপুরে ৫ মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা

আলী আহাম্মেদ | বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার প্রতাপগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯-এর ৪৬ ধারায় অভিযান পরিচালনা করে পাঁচটি মিষ্টান্ন ভান্ডারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) পরিচালিত অভিযানে প্রতিটি মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযানে মোট ৫টি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনা ও জরিমানা কার্যকর করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান খাঁন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।