বাঞ্ছারামপুরে ড্রেজার ব্যবসা নিয়ে দ্বন্দ্বে নিখোঁজ রুবেল অচেতন অবস্থায় উদ্ধার
বাঞ্ছারামপুরে ড্রেজার ব্যবসা নিয়ে দ্বন্দ্বে নিখোঁজ রুবেল অচেতন অবস্থায় উদ্ধার
0:00 0:00

বাঞ্ছারামপুরে ড্রেজার ব্যবসা নিয়ে দ্বন্দ্বে নিখোঁজ রুবেল অচেতন অবস্থায় উদ্ধার

অন্যান্য
বাঞ্ছারামপুরে ড্রেজার ব্যবসা নিয়ে দ্বন্দ্বে নিখোঁজ রুবেল অচেতন অবস্থায় উদ্ধার
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ এএম

বাঞ্ছারামপুরে ড্রেজার ব্যবসা নিয়ে দ্বন্দ্বে নিখোঁজ রুবেল অচেতন অবস্থায় উদ্ধার

আলী আহাম্মেদ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে নিখোঁজ হওয়া দুই যুবকের মধ্যে রুবেল মিয়া (৩০) নামের এক যুবককে দুই দিন পর অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বাঞ্ছারামপুরে ড্রেজার ব্যবসা নিয়ে দ্বন্দ্বে নিখোঁজ রুবেল অচেতন অবস্থায় উদ্ধার

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মীরপুর গ্রামের বাগের হাটি এলাকায় একটি বাড়ির কাছ থেকে তাকে উদ্ধার করা হয়। পরে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে
ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর পরপরই রুবেল নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
শনিবার রাতে মীরপুর গ্রামের বাগের হাটির বাসিন্দা জামাল মিয়ার বাড়ির কাছ থেকে বাঁচার আকুতি ও চিৎকারের শব্দ শুনতে পান বাড়ির লোকজন। তারা বাইরে এসে রুবেলকে অচেতন ও আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পুলিশের বক্তব্য
বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে নিখোঁজ যুবক রুবেলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটন এবং নিখোঁজ অপর যুবকের সন্ধানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।
তবে রুবেল কীভাবে নিখোঁজ হয়েছিলেন এবং কীভাবে ওই স্থানে অচেতন অবস্থায় পৌঁছেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। পুলিশ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছে।