দেশীয় মাছের প্রজনন বাড়াতে বাঞ্ছারামপুরে পোনা অবমুক্ত করলেন ব্যারিস্টার অপু
দেশীয় মাছের প্রজনন বাড়াতে বাঞ্ছারামপুরে পোনা অবমুক্ত করলেন ব্যারিস্টার অপু
আলী আহাম্মেদ | বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি করতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা ও তিতাস নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ব্যারিস্টার নাসের খাঁন অপুর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার মেঘনা ও তিতাস নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় ব্যারিস্টার নাসের খাঁন অপু বলেন, দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি করতে দেশের বিভিন্ন নদী, খাল-বিল ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকার। দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং নদ-নদীর জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্যারিস্টার নাসের খাঁন অপুর উদ্যোগে রুই, কাতলা, মৃগেল, শাপলাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০ মণ দেশীয় মাছের পোনা মেঘনা ও তিতাস নদীতে অবমুক্ত করা হয়।
পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান খাঁন, উপজেলা মৎস্য কর্মকর্তা আক্কাস আলী, সনিয়া আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নদীতে মাছের পোনা অবমুক্ত করার ফলে দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে স্থানীয় জেলেসহ সাধারণ মানুষ এর সুফল পাবেন।

এটিএমটিভি ২৪ 




আপনার মতামত লিখুন