ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে প্রাইভেটকারে ১২ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে প্রাইভেটকারে ১২ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩
0:00 0:00

ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে প্রাইভেটকারে ১২ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩

অন্যান্য
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে প্রাইভেটকারে ১২ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩
১১ আগস্ট ২০২৬, ১০:২৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে প্রাইভেটকারে ১২ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১১ আগস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকারে করে গাঁজা পরিবহনের সময় ১২ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় ঢাকা মেট্রো-গ-১৩-৮২১২ নম্বরের একটি প্রাইভেটকার আটক করে।

পরে প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হবিগঞ্জ সদর উপজেলার পইল উত্তরপাড়া এলাকার ফরিদ মিয়ার ছেলে মো. নুরুল আমিন মিয়া, নামাফুল এলাকার ছমির মিয়ার ছেলে মো. আতাউর রহমান এবং পইল এলাকার মো. সেলিম মিয়ার ছেলে মো. মনির মিয়া।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নুরুল আমিন মিয়ার বিরুদ্ধে পূর্বে দুটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
আশুগঞ্জ থানা পুলিশ উদ্ধার করা গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি বিধি মোতাবেক জব্দ করেছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক পরিবহন ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

অন্যান্য
বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

অন্যান্য
বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি / বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

অন্যান্য
বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

অন্যান্য
হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

অন্যান্য
ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

অন্যান্য