বাঞ্ছারামপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
বাঞ্ছারামপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
0:00 0:00

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর দাবি, চার দফায় নিয়েছেন ২ লাখ ৪০ হাজার টাকা; অভিযোগকে ‘পরিকল্পিত’ বলছেন ঈমান আলী

বাঞ্ছারামপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

অন্যান্য
বাঞ্ছারামপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
১০ আগস্ট ২০২৬, ১১:৫২ পিএম

বাঞ্ছারামপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর দাবি, চার দফায় নিয়েছেন ২ লাখ ৪০ হাজার টাকা; অভিযোগকে ‘পরিকল্পিত’ বলছেন ঈমান আলী

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১০ আগস্ট ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পৌর যুবদলের আহ্বায়ক ঈমান আলীর বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে ২ লাখ ৪০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন অরণ্য ডিজিটাল এগ্রো অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল হোসেন মুকুল। একই ঘটনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বাঞ্ছারামপুর মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার কলেজ রোডে নিজ প্রতিষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে জামাল হোসেন এ অভিযোগ করেন।
জামাল হোসেনের দাবি, গত ৫ আগস্টের পর ঈমান আলী তাকে ভয়ভীতি দেখিয়ে চার দফায় মোট ২ লাখ ৪০ হাজার টাকা নিয়েছেন। পরবর্তীতে আরও টাকা দাবি করা হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এরপর তার প্রতিষ্ঠান ও কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক লাইভে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় অরণ্য ডিজিটাল এগ্রো অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের পক্ষ থেকে সোমবার বাঞ্ছারামপুর মডেল থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগটির এসডিআর নম্বর ১৪৪২ বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এর আগে গত ৮ আগস্ট ঈমান আলী অরণ্য ডিজিটাল এগ্রো অ্যান্ড ডেভেলপার্স লিমিটেড ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জামাল হোসেনকে নিয়ে ফেসবুক লাইভ করেন। সেখানে তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে বিভিন্ন অভিযোগ তোলেন বলে জানা গেছে।
তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন ঈমান আলী। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত। তার দাবি, জামাল হোসেনের বিরুদ্ধে বরগুনায় ‘মোনামী আল বাংলাদেশ’ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে এবং বাঞ্ছারামপুরেও একই ধরনের কর্মকাণ্ডের আশঙ্কা রয়েছে।
ঈমান আলী আরও বলেন, অরণ্য ডিজিটাল এগ্রো অ্যান্ড ডেভেলপার্সের কার্যক্রম নিয়ে তিনি যে প্রশ্ন তুলেছেন, তার জবাব না দিয়ে উল্টো তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ বলেন, ঈমান আলীর বিরুদ্ধে অভিযোগের বিষয়টি তারা অবগত হয়েছেন। বিষয়টি নিয়ে কেন্দ্রীয়ভাবে আলোচনা চলছে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু সাইদ বলেন, ঈমান আলীর বিরুদ্ধে একটি অভিযোগপত্র পাওয়া গেছে। পাশাপাশি অরণ্য ডিজিটাল ও জামাল হোসেনের বিষয়ে ঈমান আলীর অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
সংবাদ সম্মেলনে অরণ্য ডিজিটাল এগ্রো অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের পক্ষ থেকে দাবি করা হয়, বরগুনার ‘মোনামী’ অধ্যায়ের কার্যক্রম নিয়ম অনুযায়ী সম্পন্ন ও বন্ধ করা হয়েছে। বর্তমানে তারা প্রায় ছয় বছর ধরে বাঞ্ছারামপুরে কৃষিভিত্তিক উন্নয়ন প্রকল্প, ডায়াগনস্টিক সেন্টারসহ বিভিন্ন প্রকল্প পরিচালনা করে আসছে।
সংবাদ সম্মেলনে কৃষক দলের আহ্বায়ক কাবিল হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার ঘটনায় বাঞ্ছারামপুরে আলোচনা-সমালোচনা চলছে। তবে অভিযোগগুলোর সত্যতা তদন্তের পরই প্রকৃত ঘটনা স্পষ্ট হবে।

সর্বশেষ

আরো পড়ুন
মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

অন্যান্য
বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

অন্যান্য
বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি / বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

অন্যান্য
বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

অন্যান্য
হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

অন্যান্য
ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

অন্যান্য