ব্রাহ্মণবাড়িয়া হযরত শাহ্ ছৈয়দ আহাম্মদ গেছু দারাজ (রহ.) দরবার শরীফে ৭ দিনব্যাপী ওরস মোবারক শুরু ১০ আগস্ট
ব্রাহ্মণবাড়িয়া হযরত শাহ্ ছৈয়দ আহাম্মদ গেছু দারাজ (রহ.) দরবার শরীফে ৭ দিনব্যাপী ওরস মোবারক শুরু ১০ আগস্ট
আলী আহাম্মেদ
নিজস্ব প্রতিবেদক | বাঞ্ছারামপুর
৭ আগষ্ট ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ঐতিহ্যবাহী হযরত শাহ্ ছৈয়দ আহাম্মদ গেছু দারাজ (রহ.)-এর প্রকাশ্যে শাহ্ পীর কল্লা শহীদ (রহ.) দরবার শরীফে আগামী ১০ আগস্ট থেকে ১৬ আগস্ট ২০২৬ পর্যন্ত (বাংলা ২৬ শ্রাবণ থেকে ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ) সাত দিনব্যাপী পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হবে।
দরবার শরীফ সূত্রে জানা গেছে, ওরস উপলক্ষে প্রতিদিন কোরআন তিলাওয়াত, হামদ-নাত, জিকির-আজকার, মিলাদ মাহফিল, ইসলামী আলোচনা, বিশেষ দোয়া, লঙ্গরখানা এবং আখেরি মোনাজাতসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। ওরসে দেশের বিভিন্ন জেলা এবং বিদেশ থেকে আগত ভক্ত-আশেকান, মুরিদান ও ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।
দরবার শরীফ কর্তৃপক্ষ জানিয়েছেন, ওরস মোবারককে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে। আগত অতিথি ও ভক্তদের নিরাপত্তা, থাকা-খাওয়া, অজু ও নামাজের ব্যবস্থা এবং সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
দরবার শরীফের পক্ষ থেকে দেশ-বিদেশের সকল ভক্ত-আশেকান, মুরিদান ও ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত থেকে পবিত্র ওরস মোবারকের ধর্মীয় অনুষ্ঠানসমূহে অংশগ্রহণ এবং মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দোয়া ও মোনাজাতে শরিক হওয়ার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

এটিএমটিভি ২৪ 





আপনার মতামত লিখুন