বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে নগদ টাকা, তাস ও মোবাইল উদ্ধার; গ্রেপ্তার ১
বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে নগদ টাকা, তাস ও মোবাইল উদ্ধার; গ্রেপ্তার ১
আলী আহাম্মেদ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি | ৩ আগস্ট ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকা, তাস ও মোবাইল ফোন উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। এ সময় জুয়ার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়।
বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২ আগস্ট) বিকেল ৬টা ১৫ মিনিটে উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের নতুন কন্দপাড়া এলাকায় তিতাস নদীর পূর্ব পাড়ের একটি বাগানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে জুয়ার বোর্ড থেকে নগদ ৯ হাজার ৬৩০ টাকা, দুই বান্ডিল তাস এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে সাদ্দাম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলেও পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অন্যান্য জুয়াড়িরা পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগভাবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি এবং পলাতক অন্যান্য আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানায়, বাঞ্ছারামপুর উপজেলায় জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এটিএমটিভি ২৪ 




আপনার মতামত লিখুন