কুখ্যাত মাদক কারবারি রবিউল হাসান সহ ২ জন গ্রেপ্তার, ব্রাহ্মণবাড়িয়ায় ১,৮০০ পিস ইয়াবা উদ্ধার
কুখ্যাত মাদক কারবারি রবিউল হাসানসহ ২ জন গ্রেপ্তার, ব্রাহ্মণবাড়িয়ায় ১,৮০০ পিস ইয়াবা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | ব্রাহ্মণবাড়িয়া
৩০ জুলাই ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের জোকারপাড় এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত মাদক কারবারি রবিউল হাসানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ দল ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সুলতানপুর ইউনিয়নের জোকারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দুই মাদক কারবারীকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— কুমিল্লার দেবীদ্বার উপজেলার ওয়াহেদপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মো. রবিউল হাসান (রবিউল) এবং ঝালকাঠির নলছিটি উপজেলার জগন্নাথপুর গ্রামের বিল্লাল হাওলাদারের ছেলে মো. রানা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তারকৃত রবিউল হাসানের বিরুদ্ধে এর আগে ৯টি মাদক মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত রানার বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এটিএমটিভি ২৪ 




আপনার মতামত লিখুন