বাঞ্ছারামপুরে দড়িকান্দি বালুর স্তূপে লুকানো বিদেশি পিস্তল উদ্ধার, ম্যাগাজিনসহ জব্দ করল র‍্যাব-৯
বাঞ্ছারামপুরে দড়িকান্দি বালুর স্তূপে লুকানো বিদেশি পিস্তল উদ্ধার, ম্যাগাজিনসহ জব্দ করল র‍্যাব-৯
0:00 0:00

বাঞ্ছারামপুরে দড়িকান্দি বালুর স্তূপে লুকানো বিদেশি পিস্তল উদ্ধার, ম্যাগাজিনসহ জব্দ করল র‍্যাব-৯

বাঞ্ছারামপুরে দড়িকান্দি বালুর স্তূপে লুকানো বিদেশি পিস্তল উদ্ধার, ম্যাগাজিনসহ জব্দ করল র‍্যাব-৯
২৯ জুলাই ২০২৬, ৯:১০ এএম

বাঞ্ছারামপুরে দড়িকান্দি বালুর স্তূপে লুকানো বিদেশি পিস্তল উদ্ধার, ম্যাগাজিনসহ জব্দ করল র‍্যাব-৯

আলী আহাম্মেদ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) | ২৯ জুলাই ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি ইউনিয়নে বালুর স্তূপের ভেতর লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার দড়িকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
র‍্যাব-৯-এর সিলেট সিপিসি-১ (CPC-1) সূত্রে জানা যায়, এলাকায় অবৈধ অস্ত্র মজুত থাকার তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল স্থানীয় দানিস মেম্বারের বালুর স্তূপে অভিযান পরিচালনা করে। দীর্ঘ তল্লাশির একপর্যায়ে বিকেল ৫টা ২০ মিনিটে বালুর স্তূপের একটি গর্তের ভেতরে থাকা একটি সন্দেহজনক নীল রঙের শপিং ব্যাগ দেখতে পান র‍্যাবের এসআই (নিরস্ত্র) সোহাগ।
পরে ব্যাগটি উদ্ধার করে খুলে দেখা যায়, খাকি রঙের সিট কাপড়ে অত্যন্ত সুকৌশলে মোড়ানো অবস্থায় একটি সিলভার রঙের ৭.৬৫ মিলিমিটার বোরের বিদেশি পিস্তল রাখা রয়েছে। পিস্তলটির গায়ে স্পষ্টভাবে “Made in USA” লেখা খোদাই করা ছিল। এ সময় অস্ত্রটির সঙ্গে একটি খালি ম্যাগাজিনও জব্দ করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে সোমবার সন্ধ্যা ৬টার দিকে উদ্ধারকৃত পিস্তল ও ম্যাগাজিন বাঞ্ছারামপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার এসআই সানোয়ার।
থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে কারা এবং কী উদ্দেশ্যে বিদেশি অস্ত্রটি বালুর স্তূপে লুকিয়ে রেখেছিল, তা উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। পাশাপাশি উদ্ধার হওয়া অস্ত্রটির উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

সর্বশেষ

আরো পড়ুন
মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

অন্যান্য
বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

অন্যান্য
বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি / বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

অন্যান্য
বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

অন্যান্য
হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

অন্যান্য
ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

অন্যান্য