কসবায় ৩৬০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ পিকআপ; আসামির বিরুদ্ধে ৪টি মাদক মামলা
কসবায় ৩৬০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ পিকআপ; আসামির বিরুদ্ধে ৪টি মাদক মামলা
0:00 0:00

কসবায় ৩৬০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ পিকআপ; আসামির বিরুদ্ধে ৪টি মাদক মামলা

কসবায় ৩৬০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ পিকআপ; আসামির বিরুদ্ধে ৪টি মাদক মামলা
২০ জুলাই ২০২৬, ৬:৫০ পিএম

কসবায় ৩৬০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ পিকআপ; আসামির বিরুদ্ধে ৪টি মাদক মামলা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি | ২০ জুলাই ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩৬০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পূর্বে আরও চারটি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (১৯ জুলাই) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপ আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে ৩৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

  • এ সময় ঘটনাস্থল থেকে শাকিল (পিতা: শফিক, গ্রাম: কালতা, থানা: কসবা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তার শাকিলের বিরুদ্ধে পূর্বে চারটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

কসবা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

সর্বশেষ

আরো পড়ুন
মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

অন্যান্য
বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

অন্যান্য
বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি / বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

অন্যান্য
বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

অন্যান্য
হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

অন্যান্য
ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

অন্যান্য