বাঞ্ছারামপুরে বিজিডিসিএলের মোবাইল কোর্টে ১৫ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ লাখ ৭৪ হাজার টাকা
বাঞ্ছারামপুরে বিজিডিসিএলের মোবাইল কোর্টে ১৫ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ লাখ ৭৪ হাজার টাকা
0:00 0:00

বাঞ্ছারামপুরে বিজিডিসিএলের মোবাইল কোর্টে ১৫ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ লাখ ৭৪ হাজার টাকা

অন্যান্য
বাঞ্ছারামপুরে বিজিডিসিএলের মোবাইল কোর্টে ১৫ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ লাখ ৭৪ হাজার টাকা
১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম

বাঞ্ছারামপুরে বিজিডিসিএলের মোবাইল কোর্টে ১৫ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ লাখ ৭৪ হাজার টাকা

আলী আহাম্মেদ | বাঞ্ছারামপুর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অবৈধ ও নিয়মবহির্ভূত গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বিজিডিসিএল)। অভিযানে ১৫টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ১৫টি রেগুলেটর জব্দ এবং প্রায় ৭০০ ফুট অবৈধ প্লাস্টিক পাইপলাইন উচ্ছেদ করা হয়েছে। এছাড়া অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১৩ জনকে মোট ২ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর, কৃষ্ণনগর ও বাঞ্ছারামপুর মধ্যপাড়া এলাকায় বিজিডিসিএলের উদ্যোগে এ অবৈধ গ্যাস উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান ভূঁইয়ার নেতৃত্বে এবং পুলিশ বাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানকালে মোট ৭৫ ডিবি আবাসিক সংযোগ ও ৪টি বাণিজ্যিক স্থাপনা পরিদর্শন করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের কারণে মোট ১৫টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এর মধ্যে ৯টি অবৈধ সংযোগে ১৭ ডিবি, অতিরিক্ত চুলা ব্যবহারের কারণে ২টি সংযোগে অতিরিক্ত ২ ডিবি, জি.আই. লাইন বর্ধিত করার কারণে ১টি সংযোগে ১০ ডিবি এবং আবাসিক সংযোগ বাণিজ্যিক কাজে ব্যবহারের দায়ে ৩টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে সংযোগে ব্যবহৃত ১৫টি রেগুলেটর জব্দ করা হয়। পাশাপাশি অবৈধ সংযোগে ব্যবহৃত প্রায় ৭০০ ফুট প্লাস্টিক পাইপলাইন উচ্ছেদ ও জব্দ করা হয়।
মোবাইল কোর্টের তথ্যমতে, অভিযানে মোট অতিরিক্ত ও অবৈধ ১৯ ডিবি আবাসিক সংযোগ এবং ৩টি ছোট বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ আইন এবং সংশ্লিষ্ট বিধিমালা লঙ্ঘনের অপরাধে ১৩ জন ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। তাদের কাছ থেকে সর্বমোট ২ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা জরিমানা আরোপ করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে বিজিডিসিএলের ভিজিলেন্স বিভাগ, এরিয়া বিতরণ কার্যালয় গৌরীপুর, ইঞ্জিনিয়ারিং সার্ভিস কুমিল্লা, সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগ এবং জনসংযোগ বিভাগের কর্মকর্তাসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিজিডিসিএল সূত্র জানায়, অবৈধ গ্যাস সংযোগ ও গ্যাসের অপব্যবহার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ

আরো পড়ুন
মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

অন্যান্য
বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

অন্যান্য
বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি / বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

অন্যান্য
বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

অন্যান্য
হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

অন্যান্য
ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

অন্যান্য