বাঞ্ছারামপুরে আগুনে সর্বস্ব হারাল দুই পরিবার, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা
বাঞ্ছারামপুরে আগুনে সর্বস্ব হারাল দুই পরিবার, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা
0:00 0:00

বাঞ্ছারামপুরে আগুনে সর্বস্ব হারাল দুই পরিবার, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

অন্যান্য
বাঞ্ছারামপুরে আগুনে সর্বস্ব হারাল দুই পরিবার, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা
৩ সেপ্টেম্বর ২০২৬, ২:০২ এএম

বাঞ্ছারামপুরে আগুনে সর্বস্ব হারাল দুই পরিবার, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

আলী আহাম্মেদ | নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর, আসবাবপত্র ও ঘরের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে দুই পরিবারের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সোনারামপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় সৌদি আরবপ্রবাসী মো. আনোয়ার মিয়া ও রিকশাচালক তাইজুদ্দিন মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সিলিং ফ্যানের কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। মুহূর্তের মধ্যেই আগুন ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দুটি বসতঘর ও ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় সামগ্রীসহ অধিকাংশ মালামাল পুড়ে যায়। এমনকি ঘরে থাকা খাবারের চালও আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

ক্ষতিগ্রস্ত তাইজুদ্দিন বলেন, “আগুনে আমার ও ছোট ভাইয়ের ঘর, আসবাবপত্র এবং ঘরে থাকা খাবারের চাল পর্যন্ত পুড়ে গেছে। আমরা কার্যত নিঃস্ব হয়ে পড়েছি। সরকারি সহায়তা না পেলে পরিবার নিয়ে চলা কঠিন হয়ে পড়বে।”

সোনারামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দুই পরিবারের ঘর পুড়ে গেছে। বর্তমানে পরিবার দুটির খাবারেরও সংকট রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হলে ক্ষতিগ্রস্ত পরিবার দুটি উপকৃত হবে।

বাঞ্ছারামপুর উপজেলা ফায়ার সার্ভিসের লিডার আব্দুল কাদের বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এরই মধ্যে দুটি ঘর ও ভেতরে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে।

অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আকস্মিক এই ঘটনায় দুই পরিবার সর্বস্ব হারিয়ে মানবেতর পরিস্থিতিতে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারি ও স্থানীয়ভাবে সহযোগিতার প্রত্যাশা করছে।

সর্বশেষ

আরো পড়ুন
মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

অন্যান্য
বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

অন্যান্য
বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি / বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

অন্যান্য
বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

অন্যান্য
হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

অন্যান্য
ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

অন্যান্য