পুলিশের চেকপোস্ট এড়িয়ে পালানোর চেষ্টা, ফরদাবাদে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
পুলিশের চেকপোস্ট এড়িয়ে পালানোর চেষ্টা, ফরদাবাদে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
0:00 0:00

পুলিশের চেকপোস্ট এড়িয়ে পালানোর চেষ্টা, ফরদাবাদে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

অন্যান্য
পুলিশের চেকপোস্ট এড়িয়ে পালানোর চেষ্টা, ফরদাবাদে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
৩০ আগস্ট ২০২৬, ৬:২৭ পিএম

পুলিশের চেকপোস্ট এড়িয়ে পালানোর চেষ্টা, ফরদাবাদে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

আলী আহাম্মেদ | নিজস্ব প্রতিবেদন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের চেকপোস্ট অতিক্রম করে পালানোর চেষ্টাকালে একটি প্রাইভেটকার আটক করে ৫০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি টিম চেকপোস্ট ডিউটি পালনকালে সন্দেহজনক একটি প্রাইভেটকার থামানোর চেষ্টা করে। এ সময় গাড়িটি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে পুলিশ সেটি আটক করে। পরে প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শামীম আহমেদ মোরশেদ, পিতা-আব্দুল আউয়াল মিয়া এবং মোঃ শামীম, পিতা-ফারুক মিয়া। তাদের উভয়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মধ্যপাড়া এলাকায়।

পুলিশ জানায়, উদ্ধার করা ৫০ কেজি গাঁজা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

এর আগে স্থানীয়দের সহযোগিতায় গাড়িটির গতিরোধ করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়দের মধ্যে ফরদাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ, শ্রমিক দলের নেতা আবু কালাম আজাদ পিন্টু, চঞ্চল চৌধুরী ও শহিদুল ইসলাম কালাসহ অনেকে গাড়িটি আটক করতে সহযোগিতা করেন।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন মাদকবিরোধী অভিযানে স্থানীয়দের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা মাদক ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সর্বশেষ

আরো পড়ুন
মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

অন্যান্য
বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

অন্যান্য
বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি / বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

অন্যান্য
বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

অন্যান্য
হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

অন্যান্য
ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

অন্যান্য