কসবায় অটোরিকশায় ৪২ বোতল বিদেশি মদ, গ্রেপ্তার ২
কসবায় অটোরিকশায় ৪২ বোতল বিদেশি মদ, গ্রেপ্তার ২
0:00 0:00

কসবায় অটোরিকশায় ৪২ বোতল বিদেশি মদ, গ্রেপ্তার ২

অন্যান্য
কসবায় অটোরিকশায় ৪২ বোতল বিদেশি মদ, গ্রেপ্তার ২
২১ আগস্ট ২০২৬, ১১:৫৯ পিএম

কসবায় অটোরিকশায় ৪২ বোতল বিদেশি মদ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪২ বোতল বিদেশি মদ ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২১ আগস্ট ২০২৬) দুপুর ২টা ২০ মিনিটে কসবা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৮ নম্বর কুটি ইউনিয়নের কুটি চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে পুলিশ। পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোরিকশায় থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কসবা উপজেলার তারাপুর গ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে মো. কালু মিয়া এবং খাড়পাড়া গ্রামের মো. হোসেন মিয়ার ছেলে রাসেল আহমেদ রাজ।
পুলিশ জানায়, উদ্ধার করা ৪২ বোতল বিদেশি মদ ও ব্যাটারিচালিত অটোরিকশাটি বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

অন্যান্য
বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

অন্যান্য
বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি / বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

অন্যান্য
বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

অন্যান্য
হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

অন্যান্য
ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

অন্যান্য