নবীনগর কনিকাড়া ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার
নবীনগর কনিকাড়া ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার
0:00 0:00

নবীনগর কনিকাড়া ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

অন্যান্য
নবীনগর কনিকাড়া ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার
২১ আগস্ট ২০২৬, ১১:১১ পিএম

নবীনগর কনিকাড়া ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

আলী আহাম্মেদ | ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) রাত সাড়ে ৭টার দিকে নবীনগর থানাধীন শিবপুর ইউনিয়নের কনিকাড়া কোড়েরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর পুলিশ ক্যাম্পের একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেল আটক করে তাতে থাকা দুই আরোহীকে তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা ও মোটরসাইকেলসহ অন্যান্য মালামাল বিধি অনুযায়ী জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আশুগঞ্জ থানার লালপুর গ্রামের মো. দানিছ মিয়ার ছেলে রাজীব হাসান এবং বিজয়নগর থানার চাওড়া গ্রামের জসিমের ছেলে শামিম। রাজীব হাসানের বর্তমান ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পশ্চিম পাইকপাড়া এলাকায়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজীব হাসানের বিরুদ্ধে পূর্বে দুটি এবং শামিমের বিরুদ্ধে একটি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

অন্যান্য
বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

অন্যান্য
বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি / বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

অন্যান্য
বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

অন্যান্য
হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

অন্যান্য
ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

অন্যান্য