বাঞ্ছারামপুর হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, স্বর্ণালঙ্কার উদ্ধার
বাঞ্ছারামপুর হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, স্বর্ণালঙ্কার উদ্ধার
0:00 0:00

বাঞ্ছারামপুর হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, স্বর্ণালঙ্কার উদ্ধার

বাঞ্ছারামপুর হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, স্বর্ণালঙ্কার উদ্ধার
২৮ জুলাই ২০২৬, ১০:৩৯ পিএম

ছয়ফুল্লাকান্দি হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, স্বর্ণালঙ্কার উদ্ধার; ফ্রিজে গরুর গোশত রাখা নিয়ে বিরোধ থেকেই হত্যাকাণ্ড

নিজস্ব প্রতিবেদক আলী আহাম্মেদ বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) ২৮ জুলাই ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামে ফ্রিজে গরুর গোশত রাখা নিয়ে পারিবারিক বিরোধের জেরে দাদিকে হত্যার অভিযোগে নাতি ও নাতবউকে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে নিহতের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। পুলিশ জানায়, বাঞ্ছারামপুর মডেল থানার মামলা নং-২২, তারিখ ২৭ জুলাই ২০২৬, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোডে দায়ের করা হত্যা মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে এজাহারভুক্ত দুই আসামি মো. রফিক আহমেদ (২৫) এবং তার স্ত্রী মুনিয়া আক্তার ওরফে শাহানাজ বেগম (১৫)-কে তাদের নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ফ্রিজে গরুর গোশত রাখা নিয়ে পারিবারিক বিরোধের একপর্যায়ে দাদিকে হত্যা করা হয়। পরে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। একই সঙ্গে নিহতের ব্যবহৃত স্বর্ণালঙ্কার আত্মসাতেরও অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের সময় আসামিদের হেফাজত থেকে নিহতের ১ ভরি ১৫ আনা ৩ রতি ওজনের ৩টি স্বর্ণের বালা এবং ৫ আনা ৯ পয়েন্ট ওজনের ১ জোড়া স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বাঞ্ছারামপুর মডেল থানায় এনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি মো. রফিক আহমেদ (২৫), ছয়ফুল্লাকান্দি (উত্তরপাড়া), বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। মুনিয়া আক্তার ওরফে শাহানাজ বেগম (১৫), ছয়ফুল্লাকান্দি (উত্তরপাড়া), বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।

সর্বশেষ

আরো পড়ুন
মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

অন্যান্য
বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

অন্যান্য
বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি / বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

অন্যান্য
বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

অন্যান্য
হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

অন্যান্য
ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

অন্যান্য