বাঞ্ছারামপুর সার ডিলার নিয়োগ নিয়ে ক্ষোভ, ত্যাগীদের অবমূল্যায়নের অভিযোগ ছাত্রদল নেতা রোমান
বাঞ্ছারামপুর সার ডিলার নিয়োগ নিয়ে ক্ষোভ, ত্যাগীদের অবমূল্যায়নের অভিযোগ ছাত্রদল নেতা রোমান
আলী আহাম্মেদ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
বিগত ১৭ বছর হামলা-মামলা ও রাজপথের চরম জুলুম সয়ে আন্দোলন টিকিয়ে রাখা ত্যাগীদের ডাস্টবিনে ফেলে এখন দলের সুবিধা তুলে দেওয়া হচ্ছে পলাতক ফ্যাসিস্টদের দোসরদের হাতে-এমনই বিস্ফোরক অভিযোগ তুলে তীব্র ক্ষোভ ঝেড়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক কড়া স্ট্যাটাসে তিনি স্থানীয় শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়ে সরাসরি আঙুল তুলেছেন।
রোমান আহমেদ স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, বিগত ১৭টি বছর জীবন বাজি রেখে রাজপথে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন তিনি ও তাঁর পরিবার। দুঃসময়ে ফরদাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব কাঁধে নিয়ে দলকে আগলে রেখেছিলেন। কিন্তু আজ ক্ষমতার সুবাতাস বইতেই সেই রক্ত ও ঘাম ভেজা ত্যাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কদর বাড়ছে ভোল পাল্টানো সুবিধাবাদীদের।
ক্ষোভের চূড়ান্ত প্রকাশ ঘটিয়ে তিনি জানান, সিনিয়র নেতাদের কাছে কখনো কোনো ব্যক্তিগত সুযোগ-সুবিধা দাবি করেননি। কিন্তু সম্প্রতি বাঞ্ছারামপুরের ফরদাবাদ ইউনিয়নে সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে যে নির্লজ্জ পক্ষপাতিত্ব ও সিন্ডিকেট বাণিজ্য হয়েছে, তা মেনে নেওয়ার মতো নয়। তাঁর পরিবার প্রায় ৫০ বছর ধরে সততার সঙ্গে সার ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও তাদেরকে ইচ্ছাকৃতভাবে কোণঠাসা করা হয়েছে। উল্টো বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকা চিহ্নিত পরিবার ও তাদের প্রতিষ্ঠান ‘মেসার্স গোলাম মোস্তফা ট্রেডার্স’-কে অবৈধ সুবিধা পাইয়ে দিয়ে নতুন করে ডিলারশিপ উপহার দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের দোসরদের এমন পুনর্বাসনে স্থানীয় শীর্ষ নেতাদের কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সুবিধাবাদী ও নব্য বন্ধুদের পকেটে ভারী করতে গিয়ে যারা দুঃসময়ের পরীক্ষিত সৈনিকদের পিঠে ছুরি মারছেন, ইতিহাস তাদের ক্ষমা করবে না। ত্যাগীদের রক্ত মাড়িয়ে এমন আপসকামী রাজনীতি চলতে থাকলে এর চড়া মূল্য পুরো দলকে দিতে হবে। সময় দ্রুতই এই মুখোশধারী নেতাদের আসল রূপ সবার সামনে উন্মোচন করে দেবে।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ তার বক্তব্য বলেন,
আওয়ামী লীগ সরকারের শাসনামলে আমার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছিল। এসব মামলার মধ্যে বিস্ফোরক মামলা এবং পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়ন হত্যার মামলাও রয়েছে বলে জানান তিনি।
রোমান আহমেদ বলেন, স্বৈরাচার শেখ হাসিনার দেওয়া একাধিক মামলার আসামি ছিলাম আমি। বিস্ফোরক মামলা ছাড়াও বাঞ্ছারামপুরের আলোচিত ছাত্রদল নেতা নয়ন হত্যার মামলায় আমাকে আসামি করা হয়েছিল। এখনো নয়ন হত্যা মামলাটি চলমান রয়েছে এবং আমি এ মামলার আসামি হিসেবে রয়েছি।
তিনি আরও বলেন, তৎকালীন সরকারের সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাঁকে বিভিন্ন মামলার মুখোমুখি হতে হয়েছে।

এটিএমটিভি ২৪ 





আপনার মতামত লিখুন