শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন মোঃ সেলিম ভূঁইয়া এমপি
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন মোঃ সেলিম ভূঁইয়া এমপি
0:00 0:00

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন মোঃ সেলিম ভূঁইয়া এমপি

অন্যান্য
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন মোঃ সেলিম ভূঁইয়া এমপি
৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পিএম

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন মোঃ সেলিম ভূঁইয়া এমপি

জুনায়েদ আহমেদ, হোমনা (কুমিল্লা):
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) ও বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।

অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে দলের দুঃসময়ে সাংগঠনিকভাবে কুমিল্লা বিভাগকে শক্তিশালী করতে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন।

শিক্ষক-কর্মচারীদের অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবি আদায়ের আন্দোলন-সংগ্রামেও দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন সেলিম ভূঁইয়া। শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাজপথে সক্রিয় ভূমিকার কারণে তিনি শিক্ষক সমাজে একজন পরিচিত ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন।

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ার পর শিক্ষক সমাজের বিভিন্ন পর্যায় থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে শিক্ষক-কর্মচারীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

শিক্ষক নেতারা আশা প্রকাশ করেছেন, শিক্ষা খাতের বিদ্যমান সমস্যা সমাধান, শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এদিকে সেলিম ভূঁইয়া শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় হোমনা-তিতাসের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। তার নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকেরা এ দায়িত্বকে এলাকার জন্যও গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন।

সারা দেশের শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকেও অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষক-কর্মচারীদের অধিকার আদায়ের আন্দোলনে দীর্ঘ অভিজ্ঞতা এবং শিক্ষা অঙ্গনে তার সম্পৃক্ততা নতুন দায়িত্ব পালনে সহায়ক হবে।

সর্বশেষ

আরো পড়ুন
মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

অন্যান্য
বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

অন্যান্য
বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি / বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

অন্যান্য
বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

অন্যান্য
হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

অন্যান্য
ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

অন্যান্য