নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, দুজন গুলিবিদ্ধ
নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, দুজন গুলিবিদ্ধ
0:00 0:00

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, দুজন গুলিবিদ্ধ

অন্যান্য
নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, দুজন গুলিবিদ্ধ
৪ অক্টোবর ২০২৬, ২:৫৭ পিএম

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, দুজন গুলিবিদ্ধ

নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে ফুল মিয়া (৬০) ও উম্মে হানি (২২) নামে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ফুল মিয়া চরলাপাং গ্রামের বাসিন্দা। অপর আহত উম্মে হানি একই গ্রামের সুমন মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরলাপাং গ্রামের একটি সড়ক নির্মাণকে কেন্দ্র করে একই গ্রামের অহিদ মিয়ার সঙ্গে স্থানীয়দের বিরোধ চলে আসছিল। সড়ক নির্মাণের সময় অহিদ মিয়া এতে বাধা দিয়েছিলেন বলে জানা গেছে। পরে সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হয়।
অহিদ মিয়া ও তার ভাই উবায়দুল মিয়া ট্রাক্টর ভাড়ার ব্যবসা করেন। সম্প্রতি গ্রামের মুসলেম মিয়া কৃষকদের জমিতে ভাড়ায় হালচাষ দেওয়ার জন্য একটি ট্রাক্টর কিনে আনেন। এতে ট্রাক্টর ব্যবসায় নিজেদের আধিপত্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় অহিদ ও উবায়দুলের সঙ্গে মুসলেম মিয়ার পক্ষের বিরোধ সৃষ্টি হয়। গত কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
এরই ধারাবাহিকতায় শনিবার রাতে নরসিংদীর রায়পুর উপজেলার মির্জারচর এলাকা থেকে লোকজন এনে চরলাপাং গ্রামে হামলা চালানো হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। এ সময় গুলি ছোড়ার ঘটনায় ফুল মিয়া ও উম্মে হানি গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় চিকিৎসকরা তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
উল্লেখ্য, ঘটনায় কারা জড়িত এবং গুলি বিনিময়ের প্রকৃত কারণ কী—তা তদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে।