রূপসদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-দেলোয়ার হোসেন আর নেই
রূপসদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন আর নেই
আলী আহাম্মেদ
বাঞ্ছারামপুর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১০ নম্বর রূপসদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব দেলোয়ার হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি রূপসদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ফিরোজ মিয়ার ছোট ভাই।
দেলোয়ার হোসেনের মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।
এলাকাবাসী জানান, দেলোয়ার হোসেন ছিলেন অত্যন্ত অমায়িক, বিনয়ী ও সদালাপী একজন সজ্জন ব্যক্তি। এলাকার আর্থ-সামাজিক উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। তাঁর মৃত্যুতে স্থানীয়ভাবে একটি শূন্যতার সৃষ্টি হয়েছে বলে জানান তারা।
তাঁর মৃত্যুতে স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী মহলের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে দেলোয়ার হোসেনকে জান্নাতুল ফেরদৌস দান এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তি দেওয়ার জন্য দোয়া করেন।

এটিএমটিভি ২৪ 




আপনার মতামত লিখুন