বাঞ্ছারামপুর বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিলে জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি
বাঞ্ছারামপুর বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিলে জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি
0:00 0:00

বাঞ্ছারামপুর বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিলে জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

গণমাধ্যম
বাঞ্ছারামপুর বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিলে জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি
১ আগস্ট ২০২৬, ৮:২৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিলে জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

আলী আহাম্মেদ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) ১ আগস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার বিচার এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাঞ্ছারামপুর উপজেলা শাখা।
শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গণমিছিলটি বাঞ্ছারামপুর সরকারি কলেজ মোড় থেকে শুরু হয়ে বড়বাজার, প্রতাপগঞ্জ বাজার ও মোল্লাবাড়ি স্টিল ব্রিজ অতিক্রম করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
গণমিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর আবুল বাশার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শামীম নুর ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পৌর আমীর মোহাম্মদ আলাউদ্দিন সাদি, উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মুফতি কামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. এনামুল হক, ১ নম্বর তেজখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান এবং উপজেলা জামায়াতে ইসলামীর সদস্য ও পৌর ওলামা বিভাগের সভাপতি কাজী লিটন মিয়াসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার বিচার, জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। কর্মসূচি শেষে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণকারী দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণকে ধন্যবাদ জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাঞ্ছারামপুর উপজেলা শাখা।

সর্বশেষ

আরো পড়ুন
ফরদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মো. আসাদুজ্জামান আসাদ, গণসংযোগে নাগরিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার

ফরদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মো. আসাদুজ্জামান আসাদ, গণসংযোগে নাগরিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার

গণমাধ্যম
বাঞ্ছারামপুরে ছলিমাবাদ ইউনিয়নে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বাঞ্ছারামপুরে ছলিমাবাদ ইউনিয়নে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

দুর্ঘটনা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের গর্ব অ্যাডভোকেট মীর হালিম পুনরায় অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি-জেনারেল হিসেবে বহাল

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের গর্ব অ্যাডভোকেট মীর হালিম পুনরায় অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি-জেনারেল হিসেবে বহাল

গণমাধ্যম
বাঞ্ছারামপুর কড়িকান্দি ফেরির টয়লেটে ১০ টাকা ফি আদায়ের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা

বাঞ্ছারামপুর কড়িকান্দি ফেরির টয়লেটে ১০ টাকা ফি আদায়ের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা

গণমাধ্যম
কুখ্যাত মাদক কারবারি রবিউল হাসান সহ ২ জন গ্রেপ্তার, ব্রাহ্মণবাড়িয়ায় ১,৮০০ পিস ইয়াবা উদ্ধার

কুখ্যাত মাদক কারবারি রবিউল হাসান সহ ২ জন গ্রেপ্তার, ব্রাহ্মণবাড়িয়ায় ১,৮০০ পিস ইয়াবা উদ্ধার

অপরাধ দুর্নীতি