তোষামোদ নয়, সত্য ও জনস্বার্থের পক্ষেই সাংবাদিকতা’ কঠোর বার্তা দিলেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক-শামীম শিবলী
তোষামোদ নয়, সত্য ও জনস্বার্থের পক্ষেই সাংবাদিকতা’ কঠোর বার্তা দিলেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক-শামীম শিবলী
0:00 0:00

তোষামোদ নয়, সত্য ও জনস্বার্থের পক্ষেই সাংবাদিকতা’ কঠোর বার্তা দিলেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক-শামীম শিবলী

গণমাধ্যম
তোষামোদ নয়, সত্য ও জনস্বার্থের পক্ষেই সাংবাদিকতা’ কঠোর বার্তা দিলেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক-শামীম শিবলী
২৯ জুলাই ২০২৬, ৩:১৭ পিএম

‘তোষামোদ নয়, সত্য ও জনস্বার্থের পক্ষেই সাংবাদিকতা’ কঠোর বার্তা দিলেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম শিবলী

নিজস্ব প্রতিবেদক | বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)

২৯ জুলাই ২০২৬

ভুয়া খবর, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তারের এই ডিজিটাল যুগে মূলধারার সাংবাদিকদের দায়িত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বহুগুণ বেড়েছে বলে মন্তব্য করেছেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শামীম শিবলী। তিনি বলেছেন, যাচাইকৃত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন সম্ভব। ব্যক্তিগত বিদ্বেষ, প্রতিহিংসা কিংবা কাউকে খুশি করার উদ্দেশ্যে সংবাদ পরিবেশন সাংবাদিকতার নীতি-নৈতিকতার পরিপন্থী।
সাংবাদিকতার আদর্শ, নৈতিকতা ও বর্তমান সময়ের চ্যালেঞ্জ নিয়ে নিজের লিখিত মতামতে শামীম শিবলী বলেন, “সাংবাদিকতা কোনো তোষামোদ বা প্রতিহিংসার অস্ত্র নয়। এটি সত্যের প্রতি অঙ্গীকার এবং ন্যায়ের পক্ষে অবিচল থাকার শপথ।
তিনি আরও উল্লেখ করেন, “নিজেকে জাহির করা সাংবাদিকতা নয়। কোনো অভিযোগ প্রকাশের আগে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়া এবং তথ্য-প্রমাণ যাচাই করা প্রতিটি সাংবাদিকের অবশ্য কর্তব্য। একজন সাংবাদিকের সবচেয়ে বড় শক্তি হলো তার সততা ও বিশ্বাসযোগ্যতা, যা দীর্ঘদিনের নৈতিকতা, নিষ্ঠা ও সাহসের মাধ্যমে অর্জিত হয়।
তিনি বলেন, শুধুমাত্র কাউকে সন্তুষ্ট করার জন্য সংবাদ প্রকাশ করলে সাংবাদিকতার মর্যাদা ও পেশাগত নৈতিকতা ক্ষতিগ্রস্ত হয়। সংবাদকর্মীদের উচিত তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের দুর্নীতি, অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে জনমত গড়ে তোলা।
প্রকৃত সাংবাদিকতার সংজ্ঞা তুলে ধরে শামীম শিবলী বলেন, “কাউকে রাজি-খুশি করার নাম সাংবাদিকতা নয়; সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে নির্ভয়ে দাঁড়ানোর নামই প্রকৃত সাংবাদিকতা।”
তিনি তার এই সময়োপযোগী লেখাটি বাঞ্ছারামপুরের সাংবাদিকতার পথিকৃৎ, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এবং সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রয়াত অধ্যক্ষ সৈয়দ শরীয়ত রসূলের স্মৃতির প্রতি উৎসর্গ করেন।
সাংবাদিক মহলে শামীম শিবলীর এই বক্তব্যকে পেশাগত নৈতিকতা, সত্যনিষ্ঠ সাংবাদিকতা এবং ভুয়া খবর প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ

আরো পড়ুন
বাঞ্ছারামপুর বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিলে জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

বাঞ্ছারামপুর বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিলে জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

গণমাধ্যম
ফরদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মো. আসাদুজ্জামান আসাদ, গণসংযোগে নাগরিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার

ফরদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মো. আসাদুজ্জামান আসাদ, গণসংযোগে নাগরিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার

গণমাধ্যম
বাঞ্ছারামপুরে ছলিমাবাদ ইউনিয়নে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বাঞ্ছারামপুরে ছলিমাবাদ ইউনিয়নে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

দুর্ঘটনা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের গর্ব অ্যাডভোকেট মীর হালিম পুনরায় অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি-জেনারেল হিসেবে বহাল

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের গর্ব অ্যাডভোকেট মীর হালিম পুনরায় অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি-জেনারেল হিসেবে বহাল

গণমাধ্যম
বাঞ্ছারামপুর কড়িকান্দি ফেরির টয়লেটে ১০ টাকা ফি আদায়ের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা

বাঞ্ছারামপুর কড়িকান্দি ফেরির টয়লেটে ১০ টাকা ফি আদায়ের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা

গণমাধ্যম