রুহুল আমীন নাম-ছবি ব্যবহার করে ভুয়া টিকটক আইডি খুলে সম্মানহানির অভিযোগ, থানায় জিডি
রুহুল আমীন নাম-ছবি ব্যবহার করে ভুয়া টিকটক আইডি খুলে সম্মানহানির অভিযোগ, থানায় জিডি
আলী আহাম্মেদ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিজের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া টিকটক আইডি খুলে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্মানহানি ও অপপ্রচারের অভিযোগে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ভুক্তভোগী মো. রুহুল আমীন (৪০) উপজেলার ফরদাবাদ ইউনিয়নের চরলহনীয়া গ্রামের আবদুল আউয়াল ও লিলি বেগমের ছেলে। ২১ অক্টোবর (বুধবার) তিনি বাঞ্ছারামপুর থানায় এ সংক্রান্ত লিখিত আবেদন করলে তা সাধারণ ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করা হয় (জিডি নং: ১০১৬)।
জিডি সূত্রে জানা যায়, রুহুল আমীনের ব্যক্তিগত কোনো টিকটক অ্যাকাউন্ট নেই। সম্প্রতি তাঁর নজরে আসে, অজ্ঞাতনামা কোনো ব্যক্তি অসৎ উদ্দেশ্যে তাঁর নাম ও ছবি ব্যবহার করে সামাজিক মাধ্যমে ‘Ruhul Amin’ নামে একটি ভুয়া টিকটক অ্যাকাউন্ট (@user8284777771981) পরিচালনা করছে। ওই ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে সমাজে তাঁর ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করাসহ নানা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
এ ঘটনায় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে ভুক্তভোগী রুহুল আমীন বলেন, “কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম-ছবি ব্যবহার করে এই অপকর্ম করছে। আমি এর সুষ্ঠু তদন্ত এবং অপরাধীকে শনাক্ত করে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন অভিযোগটি আমলে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কুদ্দুছ আলীকে।

এটিএমটিভি ২৪ 





আপনার মতামত লিখুন