Logo
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

রুহুল আমীন নাম-ছবি ব্যবহার করে ভুয়া টিকটক আইডি খুলে সম্মানহানির অভিযোগ, থানায় জিডি

এটিএমটিভি ২৪

এটিএমটিভি ২৪

রুহুল আমীন নাম-ছবি ব্যবহার করে ভুয়া টিকটক আইডি খুলে সম্মানহানির অভিযোগ, থানায় জিডি

আলী আহাম্মেদ
​বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিজের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া টিকটক আইডি খুলে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্মানহানি ও অপপ্রচারের অভিযোগে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

রুহুল আমীন নাম-ছবি ব্যবহার করে ভুয়া টিকটক আইডি খুলে সম্মানহানির অভিযোগ, থানায় জিডি

​ভুক্তভোগী মো. রুহুল আমীন (৪০) উপজেলার ফরদাবাদ ইউনিয়নের চরলহনীয়া গ্রামের আবদুল আউয়াল ও লিলি বেগমের ছেলে। ২১ অক্টোবর (বুধবার) তিনি বাঞ্ছারামপুর থানায় এ সংক্রান্ত লিখিত আবেদন করলে তা সাধারণ ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করা হয় (জিডি নং: ১০১৬)।

​জিডি সূত্রে জানা যায়, রুহুল আমীনের ব্যক্তিগত কোনো টিকটক অ্যাকাউন্ট নেই। সম্প্রতি তাঁর নজরে আসে, অজ্ঞাতনামা কোনো ব্যক্তি অসৎ উদ্দেশ্যে তাঁর নাম ও ছবি ব্যবহার করে সামাজিক মাধ্যমে ‘Ruhul Amin’ নামে একটি ভুয়া টিকটক অ্যাকাউন্ট (@user8284777771981) পরিচালনা করছে। ওই ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে সমাজে তাঁর ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করাসহ নানা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

​এ ঘটনায় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে ভুক্তভোগী রুহুল আমীন বলেন, “কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম-ছবি ব্যবহার করে এই অপকর্ম করছে। আমি এর সুষ্ঠু তদন্ত এবং অপরাধীকে শনাক্ত করে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

​বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন অভিযোগটি আমলে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কুদ্দুছ আলীকে।

প্রকাশক : আলী আহাম্মেদ, সম্পাদক : মো: আসাদুজ্জামান

প্রিন্ট করুন