আখাউড়ায় ১৫৮০ পিস ইয়াবাসহ সোলাইমান ভূঁইয়া গ্রেপ্তার
আখাউড়ায় ১৫৮০ পিস ইয়াবাসহ সোলাইমান ভূঁইয়া গ্রেপ্তার
0:00 0:00

আখাউড়ায় ১৫৮০ পিস ইয়াবাসহ সোলাইমান ভূঁইয়া গ্রেপ্তার

অন্যান্য
আখাউড়ায় ১৫৮০ পিস ইয়াবাসহ সোলাইমান ভূঁইয়া গ্রেপ্তার
২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম

আখাউড়ায় ১৫৮০ পিস ইয়াবাসহ সোলাইমান ভূঁইয়া গ্রেপ্তার

আলী আহাম্মেদ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১ হাজার ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোলাইমান ভূঁইয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আখাউড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) রাত ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি দল উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে শিবনগর গ্রামের সোলাইমান ভূঁইয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ সোলাইমান ভূঁইয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার সোলাইমান ভূঁইয়া শিবনগর গ্রামের আঃ মালেক ভূঁইয়ার ছেলে। তিনি আখাউড়া থানার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।