ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন
ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন
0:00 0:00

ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

অন্যান্য
ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন
১০ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৭ পিএম

ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

আলী আহাম্মেদ
বাঞ্ছারামপুর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ঐতিহ্যবাহী ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় জনাব আবু ইউসুফ সরকার (টিটু) এবং অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় জয়দুল হোসেন (জদু)-কে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও উষ্ণ স্বাগতম জানিয়েছেন বিদ্যালয়ের সাবেক ছাত্র রাজিব সরকার।
এক শুভেচ্ছা বার্তায় রাজিব সরকার বলেন, নবগঠিত এডহক কমিটির সভাপতি ও সদস্যদের অভিজ্ঞতা, আন্তরিকতা এবং যোগ্য নেতৃত্বে ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, একটি আধুনিক, মানসম্মত ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়কে গড়ে তোলাই নবগঠিত কমিটির অন্যতম প্রধান লক্ষ্য হবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
রাজিব সরকার নবগঠিত এডহক কমিটির সফলতা এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে আবু ইউসুফ সরকার (টিটু)-কে দায়িত্ব প্রদান করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এদিকে, নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার (টিটু) বিদ্যালয়ের অভিভাবক, সম্মানিত দাতা সদস্য, এলাকার মুরব্বিয়ান, নেতৃস্থানীয় ব্যক্তি এবং সর্বস্তরের মানুষের দোয়া ও পূর্ণ সহযোগিতা কামনা করেছেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, সকলের সম্মিলিত সহযোগিতা ও নবগঠিত এডহক কমিটির কার্যকর নেতৃত্বে ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় আগামী দিনে শিক্ষা, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

সর্বশেষ

আরো পড়ুন
মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

অন্যান্য
বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

অন্যান্য
বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি / বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

অন্যান্য
বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

অন্যান্য
হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

অন্যান্য
বাঞ্ছারামপুরে বিজিডিসিএলের মোবাইল কোর্টে ১৫ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ লাখ ৭৪ হাজার টাকা

বাঞ্ছারামপুরে বিজিডিসিএলের মোবাইল কোর্টে ১৫ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ লাখ ৭৪ হাজার টাকা

অন্যান্য