ড. রওশন আলম কলেজের শিক্ষার্থীদের,পাশে দাঁড়িয়েছে ‘বন্ধু ফাউন্ডেশন-ফরদাবাদ’
ড. রওশন আলম কলেজের শিক্ষার্থীদের,পাশে দাঁড়িয়েছে ‘বন্ধু ফাউন্ডেশন-ফরদাবাদ’
0:00 0:00

ড. রওশন আলম কলেজের শিক্ষার্থীদের,পাশে দাঁড়িয়েছে ‘বন্ধু ফাউন্ডেশন-ফরদাবাদ’

অন্যান্য
ড. রওশন আলম কলেজের শিক্ষার্থীদের,পাশে দাঁড়িয়েছে ‘বন্ধু ফাউন্ডেশন-ফরদাবাদ’
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৯ পিএম

ড. রওশন আলম কলেজের শিক্ষার্থীদের,পাশে দাঁড়িয়েছে ‘বন্ধু ফাউন্ডেশন-ফরদাবাদ’

আলী আহাম্মেদ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) খপ্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদে ড. রওশন আলম কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে অডিটোরিয়ামটি বর্ণিল সাজে সাজানো হয়। ফুল ও বেলুন দিয়ে সাজানো মঞ্চে শিক্ষক ও অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসক ও ড. রওশন আলম কলেজের ভারপ্রাপ্ত সভাপতি আল ইমরান খান। তিনি নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন এবং পড়াশোনা, শৃঙ্খলা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
বক্তব্য শেষে শিক্ষার্থীদের হাতে ‘বন্ধু ফাউন্ডেশন-ফরদাবাদ’-এর ডায়েরি ও কলম তুলে দেন প্রধান অতিথি আল ইমরান খান।
অনুষ্ঠানের শুরুতে কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মুফতি কামাল উদ্দিন ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথি আল ইমরান খানকে বরণ করেন।

প্রিন্সিপাল মুফতি কামাল উদ্দিন ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথি আল ইমরান খানকে বরণ করেন।

পরে ‘বন্ধু ফাউন্ডেশন-ফরদাবাদ’-এর পক্ষ থেকে ডায়েরি ও কলম উপহার তাঁর হাতে তুলে দেওয়া হয়।

‘বন্ধু ফাউন্ডেশন-ফরদাবাদ’-এর ডায়েরি ও কলম তুলে দেন প্রধান অতিথি আল ইমরান খান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. রওশন আলম কলেজের শিক্ষক মো. ফেরদৌস।
উচ্চশিক্ষায় অবদান রাখছে ড. রওশন আলম কলেজ
ফরদাবাদে প্রতিষ্ঠার পর থেকে ড. রওশন আলম কলেজ এলাকার উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশেষ করে এলাকার নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে কলেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
কলেজের শিক্ষকমণ্ডলী শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য নিয়মিত পাঠদান ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে আসছেন। কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে বিভিন্ন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। তাদের অনেকে বর্তমানে কর্মজীবনেও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
শিক্ষার্থীদের পাশে ‘বন্ধু ফাউন্ডেশন-ফরদাবাদ’
ড. রওশন আলম কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রতিবছর ওরিয়েন্টেশন ক্লাসে ডায়েরি ও কলম উপহার দিয়ে আসছে সামাজিক সংগঠন ‘বন্ধু ফাউন্ডেশন-ফরদাবাদ’। সংগঠনটির প্রতিষ্ঠাতা ইকবাল মাহমুদ সুজন।
শুধু শিক্ষা উপকরণ বিতরণ নয়, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতায় মেধাবৃত্তির মাধ্যমে বিনামূল্যে ফর্ম ফিলাপের সুযোগ করে দিচ্ছে সংগঠনটি। এর ফলে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা শিক্ষাজীবন চালিয়ে যেতে সহায়তা পাচ্ছেন।
এছাড়া এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টদের জন্য প্রতিবছর জানুয়ারি মাসে শিক্ষা উপকরণ বিতরণ করে ‘বন্ধু ফাউন্ডেশন-ফরদাবাদ’। এসব উপকরণের মধ্যে রয়েছে ফাউন্ডেশনের নিজস্ব ডায়েরি, কলম ও ক্যালেন্ডার।
শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা এবং শিক্ষার পরিবেশকে আরও সহায়ক করতে ‘বন্ধু ফাউন্ডেশন-ফরদাবাদ’-এর এ ধরনের শিক্ষা সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।