ফরদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মো. আসাদুজ্জামান আসাদ, গণসংযোগে নাগরিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার
ফরদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মো. আসাদুজ্জামান আসাদ, গণসংযোগে নাগরিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার
0:00 0:00

ফরদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মো. আসাদুজ্জামান আসাদ, গণসংযোগে নাগরিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার

গণমাধ্যম
ফরদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মো. আসাদুজ্জামান আসাদ, গণসংযোগে নাগরিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার
৩১ জুলাই ২০২৬, ৭:৩৭ পিএম

ফরদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মো. আসাদুজ্জামান আসাদ, গণসংযোগে নাগরিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার

আলী আহাম্মেদ | বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ৯ নং ফরদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান আসাদ। সম্ভাব্য প্রার্থিতা ঘোষণার পর বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টা থেকে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ, সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় কর্মসূচি পালন করেন। এ সময় তিনি নাগরিক অধিকার প্রতিষ্ঠা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
গণসংযোগে বয়োজ্যেষ্ঠ মুরুব্বী, যুবসমাজ ও সাধারণ ভোটারদের অংশগ্রহণে একটি গাড়িবহর নিয়ে তিনি ফরদাবাদ উত্তরপাড়া মোড় থেকে যাত্রা শুরু করেন। পরে শান্তির বাজার, ফরদাবাদ রবির বাজার, ড. রওশন আলম কলেজ এলাকা, পূর্বহাটি, নিজকান্দি, জামাতপাড়া ও চরলহনিয়া বাজার ঘুরে পুনরায় ফরদাবাদ রবির বাজারে কর্মসূচির সমাপ্তি ঘটে।
পথিমধ্যে স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, নাগরিক সেবা, অবকাঠামো, সামাজিক নিরাপত্তা ও জনসেবার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
গণসংযোগ চলাকালে মো. আসাদুজ্জামান আসাদ বলেন, মানুষের সেবা করার জন্য চেয়ারম্যান বা মেম্বার হওয়া বাধ্যতামূলক নয়। ইচ্ছা, সততা ও দায়বদ্ধতা থাকলে যে কেউ নিজের অবস্থান থেকেই মানুষের পাশে দাঁড়াতে পারেন। তবে একজন নির্বাচিত চেয়ারম্যান জনগণের মৌলিক নাগরিক অধিকার বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারেন।
তিনি বলেন, সরকারি সেবা সময়মতো নিশ্চিত করা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের কাছে সেবা পৌঁছে দেওয়া, বিভিন্ন ভাতা ও সেবামূলক কার্ডের স্বচ্ছ ও ন্যায্য বণ্টন, সুশাসন প্রতিষ্ঠা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সুযোগ-সুবিধা বৈষম্যহীনভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে তাঁর প্রধান অগ্রাধিকার।
মো. আসাদুজ্জামান আসাদ আরও বলেন, আমি চেয়ারম্যান হতে চাই ক্ষমতার জন্য নয়; মানুষের অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব পালন করার জন্য। ৯ নং ফরদাবাদ ইউনিয়নের জনগণ যদি আমাকে তাদের মূল্যবান ভোটে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব, ইনশাআল্লাহ।
তিনি আরও অঙ্গীকার করেন, চেয়ারম্যানের চেয়ার কখনো ব্যক্তিগত সুবিধা বা ক্ষমতা ভোগের স্থান হবে না; বরং এটি হবে জনগণের অধিকার রক্ষা, সুশাসন নিশ্চিতকরণ এবং জনসেবার একটি দায়িত্বশীল আসন।
এদিকে, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাঁর এই গণসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে ফরদাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও গণসংযোগের মাধ্যমে তিনি জনসমর্থন অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সর্বশেষ

আরো পড়ুন
বাঞ্ছারামপুর বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিলে জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

বাঞ্ছারামপুর বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিলে জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

গণমাধ্যম
বাঞ্ছারামপুরে ছলিমাবাদ ইউনিয়নে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বাঞ্ছারামপুরে ছলিমাবাদ ইউনিয়নে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

দুর্ঘটনা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের গর্ব অ্যাডভোকেট মীর হালিম পুনরায় অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি-জেনারেল হিসেবে বহাল

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের গর্ব অ্যাডভোকেট মীর হালিম পুনরায় অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি-জেনারেল হিসেবে বহাল

গণমাধ্যম
বাঞ্ছারামপুর কড়িকান্দি ফেরির টয়লেটে ১০ টাকা ফি আদায়ের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা

বাঞ্ছারামপুর কড়িকান্দি ফেরির টয়লেটে ১০ টাকা ফি আদায়ের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা

গণমাধ্যম
কুখ্যাত মাদক কারবারি রবিউল হাসান সহ ২ জন গ্রেপ্তার, ব্রাহ্মণবাড়িয়ায় ১,৮০০ পিস ইয়াবা উদ্ধার

কুখ্যাত মাদক কারবারি রবিউল হাসান সহ ২ জন গ্রেপ্তার, ব্রাহ্মণবাড়িয়ায় ১,৮০০ পিস ইয়াবা উদ্ধার

অপরাধ দুর্নীতি