ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর ছাত্রদল কর্মী সিয়াম সরকারের মৃত্যু, ফরদাবাদ ইউনিয়ন ছাত্রদলের শোক প্রকাশ
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর ছাত্রদল কর্মী সিয়াম সরকারের মৃত্যু, ফরদাবাদ ইউনিয়ন ছাত্রদলের শোক প্রকাশ
0:00 0:00

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর ছাত্রদল কর্মী সিয়াম সরকারের মৃত্যু, ফরদাবাদ ইউনিয়ন ছাত্রদলের শোক প্রকাশ

গণমাধ্যম
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর ছাত্রদল কর্মী সিয়াম সরকারের মৃত্যু, ফরদাবাদ ইউনিয়ন ছাত্রদলের শোক প্রকাশ
৩০ জুলাই ২০২৬, ২:৩৭ এএম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাত্রদল কর্মী সিয়াম সরকারের মৃত্যু, ফরদাবাদ ইউনিয়ন ছাত্রদলের শোক প্রকাশ

আলী আহাম্মেদ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
৩০ জুলাই ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের উত্তর সরকার বাড়ির বাসিন্দা মো. মুর্শিদ সরকারের বড় ছেলে ও ফরদাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সক্রিয় কর্মী সিয়াম সরকার (বয়স আনুমানিক ২৮) বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১২টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, সিয়াম সরকার দীর্ঘদিন ধরে ফরদাবাদ ইউনিয়নের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ ছিলেন। তিনি একসময় ফরদাবাদ ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি, সভা-সমাবেশ ও দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সিয়াম সরকারের মৃত্যুতে ফরদাবাদ ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

সংগঠনের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।
ফরদাবাদ ইউনিয়ন ছাত্রদলের নেতা আরিফুল ইসলাম রিহাদ বলেন, বিএনপির দুঃসময়ে ঢাকা–কুমিল্লা সমাবেশসহ অসংখ্য কর্মসূচিতে আমরা একসঙ্গে অংশ নিয়েছি। সিয়াম সব সময় দলের পাশে ছিল। তোমাকে আমরা কখনোই ভুলব না।
সিয়াম সরকারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও এলাকাবাসী তাঁর বাড়িতে ভিড় জমান। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের পরিবেশ বিরাজ করছে। জানাজা ও দাফনের সময়সূচি পরিবারের পক্ষ থেকে পরে জানানো হবে বলে জানা গেছে।
আল্লাহ তাআলা মরহুম সিয়াম সরকারকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

সর্বশেষ

আরো পড়ুন
মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

অন্যান্য
বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

অন্যান্য
বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি / বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

অন্যান্য
বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

অন্যান্য
হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

অন্যান্য
ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

অন্যান্য