প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিন, উপহার পেল বাস্কেটবল ও ড্রোনসেট
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিন, উপহার পেল বাস্কেটবল ও ড্রোনসেট
0:00 0:00

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিন, উপহার পেল বাস্কেটবল ও ড্রোনসেট

গণমাধ্যম
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিন, উপহার পেল বাস্কেটবল ও ড্রোনসেট
২৯ জুলাই ২০২৬, ৭:৩১ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিন, উপহার পেল বাস্কেটবল ও ড্রোনসেট

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ২৯ জুলাই ২০২৬

উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় বড় বোনকে হারানো কিশোর তাহসিন আব্দুল্লাহ বুধবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা নাজমুল হককে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামি জানান, সম্প্রতি রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে দেখে দুই হাত বাড়িয়ে দেওয়া তাহসিনের হাসিমাখা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে প্রধানমন্ত্রী জানতে পারেন, সেই হাসির আড়ালে লুকিয়ে রয়েছে এক হৃদয়বিদারক গল্প।
২০২৫ সালের জুলাইয়ে উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় তাহসিন তার বড় বোন তাসনিয়াকে হারায়। দুর্ঘটনার সময় তারা একই স্কুলে থাকলেও ভিন্ন ভবনে অবস্থান করছিল। বিস্ফোরণের শব্দ শুনে তাহসিন বোনকে খুঁজতে ছুটে যায় এবং তার জন্য স্যালাইন ও পানির বোতল হাতে অপেক্ষা করলেও শেষ পর্যন্ত আর বোনকে ফিরে পায়নি।
পরিবারের ভাষ্য অনুযায়ী, ওই ঘটনার পর থেকেই বদলে যায় তাহসিনের জীবন। এক হিলিং সেশনে সে লিখেছিল, “আমার কষ্ট অনেক। আমি আমার প্রিয় বোনকে হারিয়ে ফেলেছি। ও আমার বেস্ট ফ্রেন্ড।” বোন হারানোর পর তার মুখের হাসিও যেন হারিয়ে গিয়েছিল।
তাহসিনের সেই ছবি দেখে প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি জানতে পেরে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে তাহসিন ও তার পরিবারের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাতের আয়োজন করা হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাহসিনের পড়াশোনার খোঁজখবর নেন এবং বড় হয়ে কী হতে চায়, তা জানতে চান। জবাবে তাহসিন জানায়, সে একজন সফল ব্যবসায়ী হতে চায় এবং এমন কিছু করতে চায়, যার মাধ্যমে মানুষের উপকার হবে।
প্রধানমন্ত্রী তাহসিনের স্বপ্নের প্রশংসা করে তাকে মনোযোগ দিয়ে লেখাপড়া, নিয়মিত খেলাধুলা এবং নিজের লক্ষ্য অর্জনে নিষ্ঠার সঙ্গে কাজ করার পরামর্শ দেন। আলাপচারিতায় তাহসিন জানায়, তার সবচেয়ে প্রিয় খেলা ফুটবল।
এ সময় প্রধানমন্ত্রী নিজের স্বাক্ষর করা একটি বাস্কেটবল ও একটি ড্রোনসেট তাহসিনের হাতে উপহার তুলে দেন।
সাক্ষাৎ শেষে উচ্ছ্বসিত তাহসিন জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও দেখা করতে পেরে সে খুবই আনন্দিত। এমন সুযোগ পাবে, তা কখনো কল্পনাও করেনি। স্কুলে গিয়ে বন্ধুদের কাছে এই অভিজ্ঞতার গল্প শোনানোর জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
প্রধানমন্ত্রী এ সময় মাইলস্টোনের যুদ্ধবিমান দুর্ঘটনায় সন্তান হারানো তাহসিনের বাবার প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী, সহযোগী অধ্যাপক (অর্থোপেডিক) ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, উপ প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরো পড়ুন
বাঞ্ছারামপুর বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিলে জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

বাঞ্ছারামপুর বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিলে জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

গণমাধ্যম
ফরদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মো. আসাদুজ্জামান আসাদ, গণসংযোগে নাগরিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার

ফরদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মো. আসাদুজ্জামান আসাদ, গণসংযোগে নাগরিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার

গণমাধ্যম
বাঞ্ছারামপুরে ছলিমাবাদ ইউনিয়নে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বাঞ্ছারামপুরে ছলিমাবাদ ইউনিয়নে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

দুর্ঘটনা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের গর্ব অ্যাডভোকেট মীর হালিম পুনরায় অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি-জেনারেল হিসেবে বহাল

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের গর্ব অ্যাডভোকেট মীর হালিম পুনরায় অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি-জেনারেল হিসেবে বহাল

গণমাধ্যম
বাঞ্ছারামপুর কড়িকান্দি ফেরির টয়লেটে ১০ টাকা ফি আদায়ের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা

বাঞ্ছারামপুর কড়িকান্দি ফেরির টয়লেটে ১০ টাকা ফি আদায়ের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা

গণমাধ্যম