গ্রাহকসেবায় আস্থা ও আধুনিক ব্যাংকিংয়ের অঙ্গীকার: বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের আলোচনা সভা অনুষ্ঠিত
গ্রাহকসেবায় আস্থা ও আধুনিক ব্যাংকিংয়ের অঙ্গীকার: বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের আলোচনা সভা অনুষ্ঠিত
0:00 0:00

গ্রাহকসেবায় আস্থা ও আধুনিক ব্যাংকিংয়ের অঙ্গীকার: বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের আলোচনা সভা অনুষ্ঠিত

গণমাধ্যম
গ্রাহকসেবায় আস্থা ও আধুনিক ব্যাংকিংয়ের অঙ্গীকার: বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের আলোচনা সভা অনুষ্ঠিত
২৭ জুলাই ২০২৬, ১০:৫১ পিএম

গ্রাহকসেবায় আস্থা ও আধুনিক ব্যাংকিংয়ের অঙ্গীকার: বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের আলোচনা সভা অনুষ্ঠিত

আলী আহাম্মেদ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি | ২৭ জুলাই ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে গ্রাহক সেবা মাস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রাহকদের আরও উন্নত, আধুনিক ও মানসম্মত ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (২৭ জুলাই) বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শাখা কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, গ্রাহকসেবার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সুবিধা সম্প্রসারণ এবং সেবার উৎকর্ষ নিশ্চিত করতে ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি গ্রাহকবান্ধব সেবার ধারাবাহিকতা বজায় রেখে মানুষের আস্থা আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দুধ মিয়া মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম মুসা, শামীম শিবলী, ইসলামী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মোশাররফ হোসেন রিপন, খোদাইবাড়ি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ হাবিবুর রহমান, মাওলানা মোহাম্মদ মাজেদুল ইসলামসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করা, আধুনিক ব্যাংকিং সুবিধা সম্প্রসারণ এবং গ্রাহকদের সঙ্গে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত গ্রাহকদের বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। পাশাপাশি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষ থেকে ভবিষ্যতেও আরও উন্নত, দ্রুত ও গ্রাহকবান্ধব সেবা প্রদান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সর্বশেষ

আরো পড়ুন
বাঞ্ছারামপুর বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিলে জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

বাঞ্ছারামপুর বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিলে জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

গণমাধ্যম
ফরদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মো. আসাদুজ্জামান আসাদ, গণসংযোগে নাগরিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার

ফরদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মো. আসাদুজ্জামান আসাদ, গণসংযোগে নাগরিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার

গণমাধ্যম
বাঞ্ছারামপুরে ছলিমাবাদ ইউনিয়নে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বাঞ্ছারামপুরে ছলিমাবাদ ইউনিয়নে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

দুর্ঘটনা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের গর্ব অ্যাডভোকেট মীর হালিম পুনরায় অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি-জেনারেল হিসেবে বহাল

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের গর্ব অ্যাডভোকেট মীর হালিম পুনরায় অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি-জেনারেল হিসেবে বহাল

গণমাধ্যম
বাঞ্ছারামপুর কড়িকান্দি ফেরির টয়লেটে ১০ টাকা ফি আদায়ের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা

বাঞ্ছারামপুর কড়িকান্দি ফেরির টয়লেটে ১০ টাকা ফি আদায়ের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা

গণমাধ্যম