ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তের নির্দেশ আদালতের
ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তের নির্দেশ আদালতের
0:00 0:00

ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তের নির্দেশ আদালতের

গণমাধ্যম
ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তের নির্দেশ আদালতের
২৬ জুলাই ২০২৬, ১০:৪৪ পিএম

ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তের নির্দেশ আদালতের

বিনোদন ডেস্ক | ঢাকা | ২৬ জুলাই ২০২৬

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল-এর বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত-এর আদালতে ডিপজলের খালাতো ভাই ও এ ওয়ান ট্রেডিং বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান টাইগার মামলাটি করেন।
মামলায় ডিপজলের পাশাপাশি তার ম্যানেজার আব্দুল গণি এবং ব্যক্তিগত সহকারী খোকন-কেও আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাজহারুল ইসলাম মারুফ।
আইনজীবী জানান, আদালত মামলাটি আমলে নিয়ে অভিযোগের বিষয়ে তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপকমিশনারকে (ডিসি) নির্দেশ দিয়েছেন। আগামী ২৪ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, বাদী আজিজুর রহমান টাইগারের সুনাম, ব্যবসায়িক সফলতা এবং দেশ-বিদেশে পরিচিতিতে ঈর্ষান্বিত হয়ে ডিপজল বিভিন্নভাবে তার বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এর ধারাবাহিকতায় ডিপজলের ম্যানেজার আব্দুল গণি গত বছরের ৩ আগস্ট আজিজুর রহমান টাইগারের বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
উল্লেখ্য, এর আগেও ২০২৫ সালের ১৩ নভেম্বর অভিনেতা ডিপজলের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের হয়েছিল।

সর্বশেষ

আরো পড়ুন
মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

অন্যান্য
বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

অন্যান্য
বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি / বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

অন্যান্য
বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

অন্যান্য
হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

অন্যান্য
ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

অন্যান্য