বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও সাধারণ সভা অনুষ্ঠিত
বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও সাধারণ সভা অনুষ্ঠিত
আলী আহাম্মেদ
কুমিল্লা প্রতিনিধি: ২৬ জুলাই ২০২৬
প্রশাসনিক পুনর্গঠনের ধারাবাহিকতায় মুরাদনগর থানার পরিবর্তে বাঙ্গরা উপজেলা নামকরণ হওয়ার পর বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় বাঙ্গরা উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভায় সংগঠনের নতুন কমিটির পরিচিতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল (মোহনা টেলিভিশন) এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম. কে. আই. জাবেদ (দৈনিক প্রতিদিনের কাগজ)।
সভায় সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর আলম ইমরুল বলেন, বাঙ্গরা উপজেলা প্রেসক্লাব হবে বস্তুনিষ্ঠ, নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।
সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাংবাদিকদের অধিকার রক্ষা এবং জনস্বার্থে কাজ করাই হবে এই সংগঠনের মূল লক্ষ্য। সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় প্রেসক্লাবকে একটি আদর্শ সংগঠনে পরিণত করা হবে।
সর্বসম্মতিক্রমে গঠিত পূর্ণাঙ্গ কমিটিতে জাহাঙ্গীর আলম ইমরুল (মোহনা টেলিভিশন) সভাপতি, এম. কে. আই. জাবেদ (দৈনিক প্রতিদিনের কাগজ) সাধারণ সম্পাদক, সাজ্জাদ হোসেন শিমুল (Asian TV) সাংগঠনিক সম্পাদক, হাফেজ নজরুল ইসলাম (দৈনিক নতুন দিন/ETV Cumilla) সহ-সভাপতি এবং অলী উল্লাহ ভূঁইয়া (Muradnagar Times TV) নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
বক্তারা বলেন, পূর্বে সংগঠনটির নাম ছিল বাঙ্গরা থানা প্রেসক্লাব। ২০২৬ সালে প্রশাসনিক পরিবর্তনের পর সংগঠনটির নাম পরিবর্তন করে বাঙ্গরা উপজেলা প্রেসক্লাব রাখা হয়েছে। নতুন নামে যাত্রার মাধ্যমে সংগঠনটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও শক্তিশালী করতে অঙ্গীকারবদ্ধ।
সভায় সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ, সংবাদ পরিবেশনায় নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রাখা, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং উপজেলার উন্নয়ন, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভা শেষে উপস্থিত সদস্যরা সত্যের সঙ্গে, মানুষের পাশে—এই স্লোগানকে ধারণ করে বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবকে একটি আধুনিক, শক্তিশালী ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এটিএমটিভি ২৪ 





আপনার মতামত লিখুন