বাংলাদেশের ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
বাংলাদেশের ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
0:00 0:00

বাংলাদেশের ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

গণমাধ্যম
বাংলাদেশের ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
১৯ জুলাই ২০২৬, ৮:২৯ পিএম

বাংলাদেশের ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ১৯ জুলাই ২০২৬

বাংলাদেশের সাধারণ ই-পাসপোর্টে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি জলছাপ (ওয়াটারমার্ক) হিসেবে যুক্ত করা হচ্ছে। রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, নতুন নকশার অংশ হিসেবে পাসপোর্টের ভেতরের পাতার জলছাপ পরিবর্তন করা হচ্ছে। এর আওতায় ই-পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পৃষ্ঠায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি এবং শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের প্রতিচ্ছবি স্থান পাবে।
এছাড়া নতুন পাসপোর্টের বিভিন্ন পাতায় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ নিদর্শন সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, লালবাগ দুর্গ, পানামনগর এবং কার্জন হল।
প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক হিসেবে কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবন, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর এবং নীলগিরির ছবি জলছাপ হিসেবে ব্যবহার করা হবে। পাশাপাশি জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি দোয়েল, জাতীয় মাছ ইলিশ, জাতীয় ফল কাঁঠাল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’-ও নতুন নকশায় স্থান পেয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাসপোর্টের ডাটা পেইজে আগের মতোই ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য এই পাসপোর্ট বৈধ’—এই ঘোষণা বহাল থাকবে।
প্রজ্ঞাপনে নতুন নকশা দ্রুত বাস্তবায়নের জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
কসবায় ৩২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক দুই মামলা

কসবায় ৩২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক দুই মামলা

গণমাধ্যম
বাঞ্ছারামপুরে স্পিডবোট ঘাটে শিশুর ভাড়া নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ জাহাঙ্গীর; ঢাকা মেডিকেলে ভর্তি

বাঞ্ছারামপুরে স্পিডবোট ঘাটে শিশুর ভাড়া নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ জাহাঙ্গীর; ঢাকা মেডিকেলে ভর্তি

অপরাধ দুর্নীতি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর জল্লি গ্রামের মা-ছেলেসহ তিন দিন ধরে নিখোঁজ, অপহরণ নাকি স্বেচ্ছায় গমন—তদন্তে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর জল্লি গ্রামের মা-ছেলেসহ তিন দিন ধরে নিখোঁজ, অপহরণ নাকি স্বেচ্ছায় গমন—তদন্তে পুলিশ

গণমাধ্যম
বাল্যবিবাহ প্রতিরোধে নতুন উদ্যমে ACMO: ২০২৬–২০২৭ মেয়াদের কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা

বাল্যবিবাহ প্রতিরোধে নতুন উদ্যমে ACMO: ২০২৬–২০২৭ মেয়াদের কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা

গণমাধ্যম
৪ বছর পর চাকরিতে ফিরলেন ‘টিপ-কাণ্ডে’ বরখাস্ত কনস্টেবল-নাজমুল তারেক

৪ বছর পর চাকরিতে ফিরলেন ‘টিপ-কাণ্ডে’ বরখাস্ত কনস্টেবল-নাজমুল তারেক

অন্যান্য
নাসিরনগরে বিস্ফোরক মামলার এজাহারভুক্ত যুবলীগ নেতা শিবলী চৌধুরী গ্রেপ্তার

নাসিরনগরে বিস্ফোরক মামলার এজাহারভুক্ত যুবলীগ নেতা শিবলী চৌধুরী গ্রেপ্তার

অপরাধ দুর্নীতি