বাঞ্ছারামপুরে কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক পাভেলকে বর্ণিল সংবর্ধনা
বাঞ্ছারামপুরে কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক পাভেলকে বর্ণিল সংবর্ধনা
0:00 0:00

বাঞ্ছারামপুরে কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক পাভেলকে বর্ণিল সংবর্ধনা

অন্যান্য
বাঞ্ছারামপুরে কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক পাভেলকে বর্ণিল সংবর্ধনা
৩১ অক্টোবর ২০২৬, ১১:৪২ পিএম

বাঞ্ছারামপুরে কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক পাভেলকে বর্ণিল সংবর্ধনা

আলী আহাম্মেদ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আবু বক্কর সিদ্দিক পাভেলকে গণসংবর্ধনা ও আলোচনা সভার মাধ্যমে বর্ণিল আয়োজনে বরণ করে নিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (৩১ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শাহ রাহাত আলী শাহর মাজার মাঠে স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আশক মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কাজী দবির উদ্দিন।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি আবু বক্কর সিদ্দিক পাভেলকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন স্থানীয় নেতাকর্মীরা।

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী ফরিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাঞ্ছারামপুর পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক সাজিদ ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাছের খাঁন অপু।

এ ছাড়া বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল আহমেদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি তরিকুল আলম, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন হেনা, যুবদল নেতা মীর মোশাররফ হোসেন ও বাক্কি মিয়া।

বক্তারা বলেন, আবু বক্কর সিদ্দিক পাভেলের কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়া বাঞ্ছারামপুরের নেতাকর্মীদের জন্য আনন্দ ও গর্বের বিষয়। তাঁর নেতৃত্বে আগামী দিনে যুবদল আরও সুসংগঠিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিএনপি, যুবদল ও সহযোগী অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।