রূপসদীতে ওসমান মাঝির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন
রূপসদীতে ওসমান মাঝির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন
0:00 0:00

রূপসদীতে ওসমান মাঝির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন

অন্যান্য
রূপসদীতে ওসমান মাঝির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন
২৩ অক্টোবর ২০২৬, ৫:০৪ পিএম

রূপসদীতে ওসমান মাঝির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন

আলী আহাম্মেদ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওসমান মাঝির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তারা প্রকাশিত সংবাদটিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর নিন্দা ও প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তব্য দেন বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুসা হায়দার। তিনি বলেন, ওসমান মাঝির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের সুষ্ঠু যাচাই হওয়া প্রয়োজন। সত্যতা নিশ্চিত না করে কাউকে নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা উচিত নয়।

রবীন্দ্র দাস মেম্বার বলেন, “আমি হিন্দু সম্প্রদায়ের একজন জনপ্রতিনিধি। ওসমান মাঝির সঙ্গে আমাদের হিন্দু সম্প্রদায়ের খুব ভালো সম্পর্ক। তিনি আমাদের বিপদে-আপদে সব সময় পাশে থাকেন। তাঁকে নিয়ে একটি সংবাদে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

রফিক মাস্টার বলেন, কারও সম্মানহানি হতে পারে—এমন সংবাদ প্রকাশের আগে অবশ্যই তথ্যের সত্যতা যাচাই করা উচিত। প্রকৃত ঘটনা সামনে আসা এবং কেউ যেন মিথ্যা অপবাদের শিকার না হন, সেটিই প্রত্যাশা করেন তাঁরা।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকরাম হায়দার, বাদল দাস, রঞ্জিত শাহ, যুবদল নেতা খায়রুল ইসলাম, আপেল চান, জামাল চান, এরশাদ রানা, নজরুল ইসলাম, মামুন মাঝি, ইব্রাহিম মাঝি, কাদির মাঝি, বাবু সরকার ও মোমেন মাঝিসহ স্থানীয় নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান।