রূপসদীতে ছয় পূজামণ্ডপে ৬০ হাজার টাকা উপহার দিলেন মুসা হায়দার
রূপসদীতে ছয় পূজামণ্ডপে ৬০ হাজার টাকা উপহার দিলেন মুসা হায়দার
0:00 0:00

জনগণের ভালোবাসায় সিক্ত-মুসা হায়দার

রূপসদীতে ছয় পূজামণ্ডপে ৬০ হাজার টাকা উপহার দিলেন মুসা হায়দার

অন্যান্য
রূপসদীতে ছয় পূজামণ্ডপে ৬০ হাজার টাকা উপহার দিলেন মুসা হায়দার
২১ অক্টোবর ২০২৬, ১:২৪ পিএম

রূপসদীতে ছয় পূজামণ্ডপে ৬০ হাজার টাকা উপহার দিলেন মুসা হায়দার

 

জনগণের ভালোবাসায় সিক্ত
মুসা হায়দার

আলী আহাম্মেদ | বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়নের ছয়টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ নম্বর রূপসদী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুসা হায়দার। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সভাপতি ও সংশ্লিষ্টদের হাতে মোট ৬০ হাজার টাকা উপহার তুলে দেন। পরিদর্শনকালে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন তিনি।

পূজামণ্ডপ পরিদর্শনের সময় মুসা হায়দার সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন এবং তাঁদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শোনেন। এ সময় স্থানীয়দের সঙ্গে তাঁর আন্তরিক পরিবেশে কথাবার্তা হয়।

মুসা হায়দার বলেন,আমি মুসা হায়দার। আপনাদের এই গ্রামেই আমার জন্ম। আমি এই গ্রামেই থাকি। আপনাদের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।

মুসা হায়দারকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান সুজন বণিক

পূজা মন্ডপের সভাপতির হাতে উপহার তুলে দেন মুসা হায়দার

পূজামণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় জুয়েলারি ব্যবসায়ী সুজন বণিক মুসা হায়দার সম্পর্কে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, মুসা হায়দার অন্তত ভালো মানুষ। তাঁকে আমরা বিপদে-আপদে সব সময় পাশে পাই। গরিব, দুঃখী ও অসহায় মানুষ বিপদে পড়লে দিন-রাত যখনই তাঁর কাছে যাই, তিনি আমাদের কষ্টের কথা শোনেন এবং পাশে এসে দাঁড়ান।

সুজন বণিক আরও বলেন, “আমি একটি কথাই বলব, ১০ নম্বর রূপসদী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে মুসা হায়দারকে দেখতে চাই।

সফরসঙ্গী ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা

মুসা হায়দারের পূজামণ্ডপ পরিদর্শনকালে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক একরাম হায়দার, রূপসদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উসমান মাঝি, রূপসদী ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী এরশাদ রানা, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন রানা, স্পেনপ্রবাসী রূপসদী ইউনিয়ন যুবদল নেতা রুবেল খান এবং যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নজরুল ইসলাম নজু।

এ ছাড়া উপস্থিত ছিলেন রূপসদী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক খোকন, বিএনপি নেতা কামাল হোসেন, মাহিদুল ইসলাম মিঠু, রূপসদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী বাবু আহম্মেদ, ফয়সাল আহম্মেদ, শুভ আহম্মেদ, খানে পাড়ার নেতা তাপস ঘোষ, পানু ঘোষ, গণসংহতি আন্দোলনের নেতা সাকিব হাসান, গৌতম ঘোষ, সুজন দাস ও রাজন ঘোষসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা।

পরিদর্শনকালে মুসা হায়দার পূজামণ্ডপের সভাপতি, আয়োজক ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবার প্রতি শুভেচ্ছা জানান।