বাঞ্ছারামপুরে ফরদাবাদ ইউনিয়নের ১০ পূজামণ্ডপে ৫০ হাজার টাকা অনুদান
ধর্ম যার যার, উৎসব সবার আমরা সবাই বাঙালি, সংখ্যালঘু নই’: স্বপন শিকদার
‘ধর্ম যার যার, উৎসব সবার
আমরা সবাই বাঙালি, আমরা সংখ্যালঘু নই’: স্বপন শিকদার
বাঞ্ছারামপুরে ফরদাবাদ ইউনিয়নের ১০ পূজামণ্ডপে ৫০ হাজার টাকা অনুদান
আলী আহাম্মেদ | বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা। পাশাপাশি বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের পক্ষ থেকে ইউনিয়নের ১০টি পূজামণ্ডপে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।
রোববার (১৮ অক্টোবর) ইউনিয়নের পূর্বহাটি, নিজকান্দি ও গাওড়াটুলি এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন নেতৃবৃন্দ। এ সময় পূর্বহাটি এলাকার শ্রী সুনীল ঘোষের পূজামণ্ডপসহ মোট ১০টি মণ্ডপ ঘুরে দেখেন তাঁরা। পাশাপাশি পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পূজা উদ্যাপন কমিটির সদস্য জাহাঙ্গীর আলম।
এ সময় ফরদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন শিকদার বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। আমরা বাঙালি, আমরা সংখ্যালঘু নই।” তিনি ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য আবুল খায়ের, উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. আল-আমিন, ১৩ নম্বর মানিকপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মজিবুর রহমান, ফরদাবাদ ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. জসীম উদ্দীন, সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি সুনীল ঘোষ, সিনিয়র সহসভাপতি আবুল কাশেম কাজল মাস্টার, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ এবং সাধারণ সম্পাদক মোক্তার হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক সাইদুল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক চিকিৎসক শাহ আলম, কৃষিবিষয়ক সম্পাদক কামরুল ডাক্তার, ক্রীড়া সম্পাদক শিপন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির মারিফ, ইউনিয়ন যুবদল নেতা আনোয়ার হোসেন, আলাউদ্দিন ও শিব্বির আহমেদ, যুবদলের সাবেক সভাপতি মনির সরকার, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম সিকদার ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সামাদ এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের ঐতিহ্য রয়েছে। সবাই যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য তাঁরা সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।

এটিএমটিভি ২৪ 






আপনার মতামত লিখুন