বাঞ্ছারামপুর ফরদাবাদে আসাদুজ্জামান আসাদের নির্বাচনী প্রচারণা ও দোয়া অনুষ্ঠিত
আসাদুজ্জামান আসাদের নির্বাচনী প্রচারণা ও দোয়া অনুষ্ঠিত
বাঞ্ছারামপুর ফরদাবাদে আসাদুজ্জামান আসাদের নির্বাচনী প্রচারণা ও দোয়া অনুষ্ঠিত
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:১৮ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ৯ নম্বর ফরদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আসাদুজ্জামান আসাদের পক্ষে নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় ফরদাবাদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ফরদাবাদ ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ নির্বাচনী প্রচারণা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি রফিকুল ইসলাম (মধু মেম্বার)-এর সভাপতিত্বে এবং ফরদাবাদ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. আবুল কাছেম (কাজল মাস্টার)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আল-ফাতাহ গ্লোবাল একাডেমির চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. আসাদুজ্জামান আসাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মো. আবুল হাশেম, ফরদাবাদ ইউনিয়ন যুবদলের নেতা ও এটিএম টিভির প্রকাশক আলী আহম্মদ এবং ফরদাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কাউসার আহমেদ।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন মাওলানা পীরজাদা মো. শেখ ফরিদ, মো. আব্দুর রশিদ মিয়া, বাবুল মিয়া, আশরাফুল ইসলাম আসার, আব্দুল করিম মেম্বার, মোবারক হোসেন, মুরশিদ মিয়া, মোল্লা পিন্টু (যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, ফরদাবাদ ইউনিয়ন) এবং অঞ্চল আহমেদ, ছাত্রনেতা।
বক্তারা ফরদাবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানীয় বিষয় নিয়ে বক্তব্য দেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে এলাকার শান্তি, সমৃদ্ধি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আসাদুজ্জামান আসাদের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ফরদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মো. নজরুল ইসলাম।

এটিএমটিভি ২৪ 





আপনার মতামত লিখুন