ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছরপূর্তি: বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি, একসঙ্গে কাজ করবেন জেলা-উপজেলার সাংবাদিকরা
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছরপূর্তি: বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি, একসঙ্গে কাজ করবেন জেলা-উপজেলার সাংবাদিকরা
আলী আহাম্মেদ
বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছরপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলার প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন।
সভাপতি উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাতের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ৫০ বছরপূর্তি উদযাপনের বিভিন্ন কর্মসূচি, আয়োজনের ধরন, জেলার উপজেলা পর্যায়ের সাংবাদিকদের সম্পৃক্ততা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় ৫০ বছরপূর্তি অনুষ্ঠানকে সফল ও স্মরণীয় করে তুলতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি উপস্থিত উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতামত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী এবং কার্যকরী সদস্য শাহজাহান সাজু।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলার প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে কসবা প্রেস ক্লাবের মো. আবুল খায়ের স্বপন, লোকমান হোসেন পলা, নেপাল চন্দ্র সাহা ও মো. রুবেল আহমেদ; নাসিরনগর প্রেস ক্লাবের মো. আছমত আলী ও মোজাম্মেল হক সবুজ; বিজয়নগর প্রেস ক্লাবের এস এম জহিরুল আলম চৌধুরী ও মোং জিয়াদুল হক; আখাউড়া প্রেস ক্লাবের শাহাদাত হোসেন লিটন ও কাজী হান্নান খাদেম; বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া; নবীনগর প্রেস ক্লাবের শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল এবং সবাইল প্রেস ক্লাবের মোহাম্মদ আলী মাস্টার ও তৌফিক আহমেদসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিকতার পাঁচ দশক পূর্তিতে ঐক্যের আহ্বান
সভায় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছরপূর্তি জেলার সাংবাদিকতা ও গণমাধ্যমের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘ পাঁচ দশকের পথচলায় ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা মানুষের অধিকার, জনদুর্ভোগ, সামাজিক সমস্যা এবং জেলার উন্নয়ন ও সম্ভাবনার কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তারা বলেন, ৫০ বছরপূর্তি অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে জেলার সব উপজেলার সাংবাদিকদের সম্পৃক্ত করে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি বাস্তবায়ন করা প্রয়োজন। এ জন্য জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরামর্শ সভায় উপস্থিত উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছরপূর্তি উদযাপনকে সফল, বর্ণাঢ্য ও স্মরণীয় করে তুলতে প্রেস ক্লাবের সঙ্গে সমন্বয় করে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এটিএমটিভি ২৪ 





আপনার মতামত লিখুন