নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনের প্রচারসামগ্রী তৈরির অভিযোগে গ্রেপ্তার ৪, টি-শার্ট-স্টিকার জব্দ
নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনের প্রচারসামগ্রী তৈরির অভিযোগে গ্রেপ্তার ৪, টি-শার্ট-স্টিকার জব্দ
0:00 0:00

নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনের প্রচারসামগ্রী তৈরির অভিযোগে গ্রেপ্তার ৪, টি-শার্ট-স্টিকার জব্দ

অন্যান্য
নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনের প্রচারসামগ্রী তৈরির অভিযোগে গ্রেপ্তার ৪, টি-শার্ট-স্টিকার জব্দ
৩১ আগস্ট ২০২৬, ১:৩৮ এএম

নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনের প্রচারসামগ্রী তৈরির অভিযোগে গ্রেপ্তার ৪, টি-শার্ট-স্টিকার জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রচার-প্রচারণামূলক সামগ্রী প্রস্তুতের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে। এ সময় বিপুল পরিমাণ টি-শার্ট ও স্টিকার জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট প্রচারসামগ্রী তৈরির কাজে জড়িত ছিলেন।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমানের নির্দেশনায় এসআই (নিঃ) মো. রমজান হোসেন ও এসআই (নিঃ) মো. সেলিম মিয়ার নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
রোববার (৩০ আগস্ট ২০২৬) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে সদর মডেল থানাধীন ৫৫/২৭ এসএম মালেহ রোডের রিভারভিউ কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত একটি ছাপাখানায় অভিযান চালানো হয়। এ সময় চারজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৬ থেকে ৭ জন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শিহাব আহম্মেদ আরাফাত (২৮), মো. জিহাদ হোসেন ওরফে আলিফ (১৯), মো. সামির হোসেন খান (২৬) এবং মো. রাকিবুল হাসান (৩২)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা এবং প্রচার-প্রচারণায় সহায়তা করছিলেন। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠনের সদস্য হওয়ার জন্য আহ্বান ও প্রচারসামগ্রী প্রস্তুতের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত ও ঘটনাস্থল থেকে পলাতক ব্যক্তিদের ফেলে যাওয়া অবস্থায় শেখ মুজিবুর রহমানের ছবি ও বিভিন্ন রাজনৈতিক স্লোগান লেখা ৭০টি কালো রঙের গোলগলা টি-শার্ট, শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ৪০টি লেমিনেটেড স্টিকার এবং স্টিকারবিহীন আরও ১০টি কালো রঙের গোলগলা টি-শার্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামতগুলো জব্দ তালিকা প্রস্তুতের মাধ্যমে জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামতের ভিত্তিতে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট প্রচার-প্রচারণামূলক সামগ্রী প্রস্তুতের অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী/১৩)-এর ৮, ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
পলাতক ব্যক্তিদের গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশি অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা, সহিংসতা ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

আরো পড়ুন
মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

অন্যান্য
বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

অন্যান্য
বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি / বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

অন্যান্য
বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

অন্যান্য
হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

অন্যান্য
ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

অন্যান্য